বক্তব্য রাখতে গিয়ে উঠে এল সিদ্ধার্থশঙ্কর রায়, প্রণব মুখোপাধ্যায় থেকে শুরু করে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর নাম (Adhir Ranjan Chowdhury)।

অধীর চৌধুরী ও হুমায়ুন কবীর
শেষ আপডেট: 22 December 2025 16:52
দ্য ওয়াল ব্যুরো: একাধিক রাজনৈতিক দলে ঘোরাফেরার পর সোমবার নিজের নতুন রাজনৈতিক (Humayun Kabir New Party) দলের ঘোষণা করলেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। সদ্য তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক ‘জনতা উন্নয়ন পার্টি’ (Janata Unnayan Party) নামে নতুন দলের আত্মপ্রকাশের মঞ্চেই ফিরে তাকালেন নিজের কংগ্রেস-পর্বের দিকে (Congress)।
বক্তব্য রাখতে গিয়ে উঠে এল সিদ্ধার্থশঙ্কর রায়, প্রণব মুখোপাধ্যায় থেকে শুরু করে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর নাম (Adhir Ranjan Chowdhury)। রাজনৈতিক মহলে পরিচিত সত্য, একসময় অধীর চৌধুরীর ঘনিষ্ঠ ছিলেন হুমায়ুন। অনেকের মতে, অধীরের হাত ধরেই রাজনীতিতে তাঁর উত্থান।
সোমবার সেই অতীতের কথাই স্মরণ করে হুমায়ুন জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায় এবং তাঁর স্ত্রী মায়া রায় একসময় তাঁর বাড়িতে এসেছিলেন। এমনকি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও নিয়মিত যাতায়াত করতেন তাঁর বাড়িতে।
অধীর চৌধুরীর সঙ্গে সম্পর্কের কথা তুলে ধরে হুমায়ুন বলেন, “অধীরবাবু তো অসংখ্যবার আমার বাড়িতে এসেছেন। লাঞ্চ-ডিনার করেছেন। অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের আলোচনা হয়েছে।” তবে সেই সম্পর্ক ভাঙার কারণও স্পষ্ট করেন ভরতপুরের বিধায়ক।
হুমায়ুনের অভিযোগ, অধীর চৌধুরীর পরিবারের তরফে তাঁকে জাত তুলে অপমান করা হয়েছিল। তিনি বলেন, “আমি তখনই বলেছিলাম, এ ধরনের অপমান আমি মেনে নেব না। আমি মানুষের জন্য নিঃস্বার্থভাবে রাজনীতি করি, মিথ্যার আশ্রয় নিই না।”
এদিন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক নিজের দল ঘোষণা করেছেন (Humayun Kabir New Party)। হলুদ, সবুজ এবং সাদা সম্মিলিত পতাকা উন্মোচন করেছেন, ইস্তেহার প্রকাশ করেছেন। অবাক করে দিয়ে একই সঙ্গে দলের প্রার্থীদেরও নাম ঘোষণা করে দিয়েছেন তিনি। যেখানে রয়েছেন চারজন হুমায়ুন কবীর (Humayun Kabir News)। দলনেতা নিজে লড়বেন ভরতপুর ও রেজিনগর- দুই কেন্দ্র থেকে।
এক নজরে দেখে নেওয়া যাক প্রার্থী তালিকা
হুমায়ুন আগেই জানিয়েছিলেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অন্তত ৯০টি আসনে জয়ী হওয়াই তাঁর লক্ষ্য। কারণ, তৃণমূল বা বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে, তারা কেউই হুমায়ুনকে মসজিদ গড়তে দেবে না। তাই সরকারের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে অন্তত ৯০টি আসনে জেতাতে হবে তাঁর নতুন দলকে।