Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

রাজনৈতিক চাঁদায় বিজেপির রোজগার বেড়েছে ৬,০০০ কোটি টাকার বেশি, কংগ্রেসের ১২ গুণ

শিখরে রয়েছে কেন্দ্রের শাসকদল ভারতীয় জনতা পার্টি।

রাজনৈতিক চাঁদায় বিজেপির রোজগার বেড়েছে ৬,০০০ কোটি টাকার বেশি, কংগ্রেসের ১২ গুণ

ভারতের জাতীয় কংগ্রেসের তুলনায় বিজেপির সংগৃহীত চাঁদার পরিমাণ ১২ গুণ।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 22 December 2025 18:20

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনী বন্ড সুপ্রিম কোর্ট বাতিল করে দিলেও, রাজনৈতিক দলগুলির ভিনপথে রোজগারের দরজা বন্ধ হয়নি। এর মধ্যে শিখরে রয়েছে কেন্দ্রের শাসকদল ভারতীয় জনতা পার্টি। ২০২৪-২৫ সালে রাজনৈতিক চাঁদা বাবদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি ৬,০০০ কোটি টাকা বেশি পেয়েছে। যা ২০২৩-২৪ সালে ছিল ৪,০০০ কোটি টাকার কাছাকাছি। ভারতের নির্বাচন কমিশনের কাছে নতুন জমা পড়া তথ্যে সেকথাই উল্লেখ রয়েছে।

নতুন তথ্য ঘেঁটে দেখা গিয়েছে, ভারতের জাতীয় কংগ্রেসের তুলনায় বিজেপির সংগৃহীত চাঁদার পরিমাণ ১২ গুণ। ২০২৪-২৫ সালে কংগ্রেসের তহবিলে এসেছে ৫২২ কোটি টাকা, যা তার আগের বছর ছিল ১,১৩০ কোটি টাকা। অর্থাৎ কংগ্রেসের চাঁদার পরিমাণ অর্ধেকের বেশি কমে গিয়েছে।

সম্প্রতি নির্বাচন কমিশন বিজেপির চাঁদার পরিমাণের ঘোষণার অঙ্ক প্রকাশ করেছে। এই তালিকায় যে চাঁদাদাতারা ২০,০০০ টাকার বেশি দিয়েছে তাদের কথা উল্লেখ রয়েছে। একইভাবে গত মাসে কংগ্রেস সহ আরও ৬টি রাজনৈতিক দলের এবং নির্বাচনী ট্রাস্টের হিসাব প্রকাশ্যে এসেছে।

তথ্য তুলনামূলক বিচার করে দেখা গিয়েছে, ২০২৪-২৫ সালে রাজনৈতিক অনুদান বিজেপির তহবিলে বেড়েছে ৮৫ শতাংশ। তার আগের বছর বৃদ্ধির পরিমাণ ছিল ৫৬ শতাংশ। এর মধ্যে বৃহত্তর অংশটি জমা পড়েছে এপ্রিল-মে মাসে। ২০১৮ সাল থেকে ২০২৪ সালের মধ্যে রাজনৈতিক দলগুলি তাদের অর্থ সংগ্রহ করত নির্বাচনী বন্ডের মাধ্যমে। সুপ্রিম কোর্ট গতবছর ফেব্রুয়ারি মাসে তা বাতিল করে দেয়। সেই থেকে অধিকাংশ কর্পোরেট গ্রুপ রাজনৈতিক দলগুলিকে চাঁদা দিতে নির্বাচনী ট্রাস্টের দিকে চলে যায়।

এর শীর্ষ রয়েছে প্রুডেন্ট নির্বাচনী ট্রাস্ট। যারা বিজেপি চাঁদা দিয়েছে ২,১৮১ কোটি এবং কংগ্রেসকে ২১৬ কোটি টাকা দিয়েছে। এরপরেই রয়েছে প্রগ্রেসিভ নির্বাচনী ট্রাস্ট, যারা ৭৫৭.৬ কোটি টাকা বিজেপিকে দিয়েছে। এবং কংগ্রেসকে দিয়েছে ৭৭.৩ কোটি। এই ট্রাস্টটি আদতে টাটা গ্রুপদের। তৃতীয় স্থানে রয়েছে এবি জেনারেল ট্রাস্ট। যারা ৬০৬ কোটি টাকা বিজেপিকে এবং ১৫ কোটি টাকা কংগ্রেসকে দিয়েছে। এই ট্রাস্টটি আদিত্য বিড়লা গ্রুপের। চতুর্থ স্থানে রয়েছে মাহিন্দ্রা গ্রুপের নিউ ডেমোক্র্যাটিক নির্বাচনী ট্রাস্ট। এরা বিজেপিকে ১৫০ কোটি এবং ৫ কোটি টাকা করে কংগ্রেস ও উদ্ধব শিবসেনাকে দিয়েছে।


```