Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

এআই সম্মেলনে যুব কংগ্রেসের ‘খালি গায়ে’ প্রতিবাদ, জোট-সঙ্গীকে তুলোধনা করল তৃণমূল

রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় (Supreme Court) স্পষ্ট জানিয়েছেন, এই ধরনের কর্মসূচি বিশ্বমঞ্চে দেশের মর্যাদাহানি করেছে। তাৎপর্যপূর্ণভাবে, বাবুলের এই প্রতিক্রিয়া তৃণমূলের অফিশিয়াল (TMC) এক্স হ্যান্ডল থেকেও শেয়ার করা হয়েছে।

এআই সম্মেলনে যুব কংগ্রেসের ‘খালি গায়ে’ প্রতিবাদ, জোট-সঙ্গীকে তুলোধনা করল তৃণমূল

জামা খুলে প্রতিবাদ যুব কংগ্রেসের

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 22 February 2026 13:58

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত আন্তর্জাতিক এআই (AI Summit) সম্মেলনে যুব কংগ্রেসের নজিরবিহীন প্রতিবাদ (Congress Protest) ঘিরে এবার ফাটল দেখা দিল বিরোধী জোটেও। ভারত-আমেরিকা (India America) বাণিজ্য চুক্তির বিরোধিতায় যুব কংগ্রেস (Congress) কর্মীদের জামা খুলে বিক্ষোভকে তীব্র ভাষায় সমালোচনা করল তৃণমূল কংগ্রেস। রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় (Supreme Court) স্পষ্ট জানিয়েছেন, এই ধরনের কর্মসূচি বিশ্বমঞ্চে দেশের মর্যাদাহানি করেছে। তাৎপর্যপূর্ণভাবে, বাবুলের এই প্রতিক্রিয়া তৃণমূলের অফিশিয়াল (TMC) এক্স হ্যান্ডল থেকেও শেয়ার করা হয়েছে।

‘অপরিণত’ আচরণের তোপ

গত সোমবার থেকে দিল্লিতে (Delhi) শুরু হওয়া এই মেগা সম্মেলনে যোগ দিয়েছেন বিশ্বের বাঘা বাঘা প্রযুক্তি কর্তা ও রাষ্ট্রনেতারা। শুক্রবার সেখানেই নাটকীয়ভাবে ঢুকে পড়ে জামা খুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন জনা দশেক যুব কংগ্রেস কর্মী। তাঁদের অভিযোগ ছিল, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছেন। রবিবার এই ঘটনার নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় বাবুল সুপ্রিয় (Babul Supriyo) লেখেন, “দিল্লির এআই সম্মেলনে যুব কংগ্রেসের সদস্যদের খালি গায়ে বিক্ষোভ দুর্বল বিচারবুদ্ধির প্রতিফলন। আন্তর্জাতিক নেতা এবং ব্যবসায়ীদের উপস্থিতিতে এই আচরণ জাতীয় অগ্রাধিকারের ক্ষেত্রে অত্যন্ত ভুল বার্তা দেয়।”

অটুট থাক দেশের সম্মান

গণতন্ত্রে প্রতিবাদের অধিকারকে স্বীকৃতি দিলেও প্রতিবাদের ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন বাবুল। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, “গণতন্ত্রে সকলেরই প্রতিবাদের অধিকার রয়েছে, কিন্তু সেই সঙ্গে দায়বদ্ধতাও জরুরি। সারা বিশ্বের সামনে ভারতের প্রতিনিধিত্ব করার সময়ে দলীয় কুশীলবদের আরও পরিণতমনস্ক হতে হবে এবং সংযম দেখাতে হবে।” তাঁর সাফ কথা, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তার জন্য বিদেশের মাটিতে দেশের সম্মান ও মর্যাদাকে বিসর্জন দেওয়া চলে না।

অস্বস্তিতে ‘ইন্ডিয়া’ জোট

বিধানসভা ভোটের (WB Assembly Election 2026) মুখে যখন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র ঐক্য নিয়ে চর্চা চলছে, তখন খোদ দিল্লির মাটিতে কংগ্রেসের কর্মসূচির বিরুদ্ধে তৃণমূলের এই আক্রমণ বিশেষ তাৎপর্যপূর্ণ। ওয়াকিবহাল মহলের মতে, কারিগরি ও প্রযুক্তিগত উন্নয়নের এই বিশ্বমঞ্চে বাংলার সরকার ইতিবাচক ভাবমূর্তি গড়তে মরিয়া। সেই আবহেই যুব কংগ্রেসের এই ‘উগ্র’ প্রতিবাদ তৃণমূলের কাছে গ্রহণযোগ্য হয়নি। এখন দেখার, তৃণমূলের এই প্রকাশ্য সমালোচনার জবাবে কংগ্রেস নেতৃত্ব কী অবস্থান নেয়।


```