Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

ক্লাসঘর নোংরা কেন! বাঁকুড়ার স্কুলে ছাত্রদের সামনেই শিক্ষকের সঙ্গে বিতণ্ডা বিজেপি বিধায়কের

আচমকাই অনুমতি না নিয়ে ক্লাসে ঢুকে পড়েন ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধাড়া। ঢুকেই ক্লাসরুমের মেঝে এত নোংরা কেন তা শিক্ষকের কাছে জানতে চান।

ক্লাসঘর নোংরা কেন! বাঁকুড়ার স্কুলে ছাত্রদের সামনেই শিক্ষকের সঙ্গে বিতণ্ডা বিজেপি বিধায়কের

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 17 February 2026 19:28

দ্য় ওয়াল ব্যুরো, বাঁকুড়া: ক্লাসঘর নোংরা। কারণ জানতে পঠনপাঠন চলাকালীন ক্লাসঘরে ঢুকে পড়লেন বিজেপির বিধায়ক। অভিযোগ, শিক্ষকের কাছে কৈফিয়ত তলব করেন তিনি। তারপরেই অনুমতি না নিয়ে এভাবে ক্লাসে ঢুকে পড়া নিয়ে শিক্ষক প্রতিবাদ জানালে পড়ুয়াদের সামনেই শিক্ষকের সঙ্গে তুমুল বাগবিতন্ডাতে জড়ালেন বিধায়ক।

ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন ওই শিক্ষক। পরে অনুমতি না নিয়ে ক্লাসরুমে ঢুকে পড়ায় ভুল স্বীকার করেছেন বিজেপি বিধায়ক। ইন্দাস ব্লকের কুশমুড়ি হাইস্কুলের ক্লাসঘরে বিধায়কের এহেন আচরণের তীব্র নিন্দা করেছে তৃণমূল।

অন্যান্য দিনের মতোই ইন্দাস ব্লকের কুশমুড়ি হাইস্কুলে চতুর্থ পিরিয়ডের ক্লাস চলছিল। স্কুলের দোতলার একটি হলঘরে ক্লাস এইটের বাংলার ক্লাস নিচ্ছিলেন স্কুলের শিক্ষক গোলকবিহারী বন্দ্যোপাধ্যায়। আচমকাই অনুমতি না নিয়ে ক্লাসে ঢুকে পড়েন ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধাড়া। ঢুকেই ক্লাসরুমের মেঝে এত নোংরা কেন তা শিক্ষকের কাছে জানতে চান।

শিক্ষক জানান স্কুলে চতুর্থ শ্রেণির কর্মী বা সাফাই কর্মী নেই। পড়ুয়ারাই ক্লাসরুম পরিস্কার রাখে। হাত লাগান শিক্ষকেরাও।  এদিনও চতুর্থ পিরিয়ডের পর ক্লাসরুম পরিস্কার করা হবে। এরপরই শিক্ষক বিধায়কের কাছে জানতে চান কেন অনুমতি না নিয়ে তিনি ক্লাসরুমে প্রবেশ করেছেন?  

শিক্ষকের এই প্রশ্নে কার্যত ক্ষিপ্ত হয়ে ওঠেন বিধায়ক। ক্লাসরুমে পড়ুয়াদের সামনেই শিক্ষকের সঙ্গে বাগবিতন্ডা শুরু করেন বিধায়ক। বেশ কিছুক্ষণ তর্কাতর্কির পর ক্লাসরুম থেকে বেরিয়ে ঝাড়ু হাতে স্কুল চত্বর সাফাই করতে শুরু করেন বিধায়ক। অন্যদিকে স্কুলের ক্লাসরুমে পড়ুয়াদের সামনে বিধায়ক তাঁর সঙ্গে এমন আচরণ করায় চূড়ান্ত অপমানিত শিক্ষক গোলোকবিহারী বন্দ্যোপাধ্যায়। পরে অবশ্য অনুমতি না নিয়ে ক্লাসরুমে ঢুকে পড়ায় নিজের ভুল স্বীকার করেন বিধায়ক।

শিক্ষাঙ্গনে বিধায়কের এহেন আচরণের কড়া নিন্দা করেছে তৃণমূল। তৃণমূলের ইন্দাস ব্লক সভাপতি শেখ হামিদ বলেন, এটাই বিজেপির কালচার। স্কুলের ছোট ছোট ছাত্রদের সামনেও সেটাই প্রকাশ পেয়েছে।


```