Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

দিনহাটার স্কুলে অসুস্থ হয়ে পড়ল ক্লাস ফাইভের ছাত্র, তীব্র গরমের জের বলেই অনুমান

ক্লাসে উপস্থিত শিক্ষক শুভেন্দু চক্রবর্তী জানান, আচমকাই ছেলেটি দুর্বল বোধ করে এবং পাশে বসা সহপাঠীর ঘাড়ে মাথা এলিয়ে দেয়। দেখতে পেয়েই তিনি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন।

দিনহাটার স্কুলে অসুস্থ হয়ে পড়ল ক্লাস ফাইভের ছাত্র, তীব্র গরমের জের বলেই অনুমান

শেষ আপডেট: 10 June 2025 16:31

রিয়া দাস, কোচবিহার

দিনহাটার স্কুলে অসুস্থ হয়ে পড়ল পঞ্চম শ্রেণির ছাত্র। স্কুল কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান প্রচণ্ড গরমেই এমন বিপত্তি। দিনহাটা ৩ নম্বর চক্রের মোক্তারের বাড়ি জুনিয়র বেসিক স্কুলের পঞ্চম শ্রেণির ওই ছাত্রের নাম অর্জুন বর্মণ। জানা গেছে, ক্লাস চলাকালীন অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্র।

ক্লাসে উপস্থিত শিক্ষক শুভেন্দু চক্রবর্তী জানান, আচমকাই ছেলেটি দুর্বল বোধ করে এবং পাশে বসা সহপাঠীর ঘাড়ে মাথা এলিয়ে দেয়। দেখতে পেয়েই তিনি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন। ছেলেটিকে বেঞ্চে শোয়ানো হয়, চোখ-মুখে এবং মাথায় জল দিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয়। এরপর কাছাকাছি একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকের পরামর্শে অভিভাবকদের ডেকে এনে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

বিদ্যালয় শিক্ষক ও অভিভাবকদের মতে, প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য এই তীব্র গরম মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। শিক্ষক শুভেন্দু চক্রবর্তী বলেন, “আমরা চাইছি বিদ্যালয় সম্পূর্ণ বন্ধ না করে অন্তত প্রাতঃকালীন শিফটে ক্লাস নেওয়া হোক। এতে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য যেমন সুরক্ষিত থাকবে, তেমনি পড়াশোনারও ক্ষতি হবে না।”

জুনের দ্বিতীয় সপ্তাহেও বাংলায় এখনও বর্ষার দেখা নেই। উল্টে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা । এহেন পরিস্থিতিতে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে মর্নিং স্কুল (Morning School) চালু করার দাবি জানিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে চিঠি দিয়েছেন একাধিক জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কর্তারা। তাঁদের কথায়, যেভাবে দিনের বেলা তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাতে ক্লাসের মধ্যেই বহু পড়ুয়া অসুস্থ হয়ে পড়ছেন। আবার বহু স্কুলে পর্যাপ্ত সংখ্যক ফ্যানও নেই। গরমের মধ্যে ক্লাস করতে রীতিমতো নাভিশ্বাস উঠছে পড়ুয়াদের। তাই যতদিন গরম না কমে ততদিন স্কুলগুলিতে মর্নিং ক্লাসের ব্যবস্থা করা হোক।


```