Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

এক সপ্তাহ ধরে নিখোঁজ ক্লাস টেনের ছাত্রী, পুলিশের কাছে খুঁজে দেওয়ার আর্জি বৃদ্ধ দাদু-দিদার

মাস সাতেকের মধ্যে মা বাবার মৃত্যুর পর গত কয়েকমাস ধরে চন্দননগরের কাঁটাপুকুরে মামার বাড়িতে থাকছিল বছর পনেরোর ওই কিশোরী। ইমামবাড়ার কাছে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ক্লাস টেনের ছাত্রী সে। এবছর তার বোর্ড পরীক্ষা দেওয়ার কথা।

এক সপ্তাহ ধরে নিখোঁজ ক্লাস টেনের ছাত্রী, পুলিশের কাছে খুঁজে দেওয়ার আর্জি বৃদ্ধ দাদু-দিদার

নিখোঁজ ছাত্রীর দাদু-দিদা

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 18 September 2025 13:39

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: মামার বাড়ি থেকে বেরিয়ে এক সপ্তাহ ধরে নিখোঁজ ক্লাস টেনের ছাত্রী। খুঁজে দিতে সমাজমাধ্যমে আবেদন জানালেন পরিবারের সদস্যরা। চন্দননগর থানায় মিসিং ডায়রিও করা হয়েছে। দুশ্চিন্তায় বৃদ্ধ দাদু-দিদা।

মাস সাতেকের মধ্যে মা বাবার মৃত্যুর পর গত কয়েকমাস ধরে চন্দননগরের কাঁটাপুকুরে মামার বাড়িতে থাকছিল বছর পনেরোর ওই কিশোরী। ইমামবাড়ার কাছে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ক্লাস টেনের ছাত্রী সে। এবছর তার বোর্ড পরীক্ষা দেওয়ার কথা।

জানা গেছে, গত শুক্রবার সকাল ন'টায় স্কুলে অনুষ্ঠান আছে বলে বাড়ি থেকে বেরিয়েছিল। অন্যদিন স্কুলের পুলকারে যাতায়াত করলেও ওইদিন দিদার থেকে একশো টাকা নিয়ে বের হয় টোটো করে যাবে বলে। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় ছাত্রীর মামা অমিত পাল  ও তাঁর বন্ধুরা খোঁজাখুঁজি শুরু করেন। সমাজ মাধ্যমেও ছবি দিয়ে খুঁজে দেওয়ার আবেদন করেন। ছাত্রীর কাছে মোবাইল থাকলেও তা বন্ধ রয়েছে। কোথাও খোঁজ না পেয়ে চন্দননগর থানায় অভিযোগ করেন তিনি।

দাদু-দিদা জানান, গত বছর ডিসেম্বর মাসে তাঁদের মেয়ে শাশ্বতী লিউকোমিয়ায় মারা যায়। এবছর জুলাই মাসে জামাই অরিন্দম মুখোপাধ্য়ায়ের মৃত্যু হয়। একেবারে একা হয়ে যায় নাতনি। তারপর থেকে চুঁচুড়ার কোদালিয়ায় তাদের বাড়ি ছেড়ে কাঁটাপুকুরে তাঁদের বাড়িতেই থাকত। এখান থেকেই স্কুলে যেত।

ওই ছাত্রীর মামা জানান, ইংরেজিতে লেখা একটা নোট পাওয়া গেছে। ভাগ্নি তাতে লিখেছে,কারও সঙ্গে নিজের ইচ্ছায় সে চলে যাচ্ছে। তিনি বলেন, "কোথায় গেল কী অবস্থায় আছে কিছুই বুঝতে পারছি না। খুবই দুশ্চিন্তায় আছি।"

পুলিশ জানিয়েছে, ছাত্রীর মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করা হচ্ছে। সব থানায় জানানো হয়েছে। ছাত্রীর খোঁজ পাওয়ার ব্যাপারে তাঁরা আশাবাদী।


```