Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

বালি পাচারকে কেন্দ্র করে সংঘর্ষ, জখম ১২, ধূপগুড়িতে উত্তেজনা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। 

বালি পাচারকে কেন্দ্র করে সংঘর্ষ, জখম ১২, ধূপগুড়িতে উত্তেজনা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

ফাইল ছবি।

শেষ আপডেট: 7 June 2025 08:43

দ্য ওয়াল ব্যুরো: রাতের অন্ধকারে বালি পাচারকে (sand smuggling) কেন্দ্র করে সংঘর্ষে জড়াল এলাকারই দু'পক্ষ। ঘটনায় দু'পক্ষের অন্তত ১২ জন জখম হয়েছেন বলে খবর। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি (Dhupaguri) মহকুমার বানারহাট থানার রাঙাতি নদীর চরে। 

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। তবে গ্রেফতারির বিষয়ে প্রশাসনিক কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

তবে পরিস্থিতির জন্য প্রশাসনের নিষ্ক্রিয়তাকেই দায়ী করেছেন স্থানীয়দের একাংশ। তাঁদের অভিযোগ, বালি পাচার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও প্রশাসনের একাংশ নিষ্ক্রিয়। তারই জেরে রাতের অন্ধকারে রাঙাতি নদী থেকে যথেচ্ছহারে বালি তোলা হচ্ছে।

স্থানীয় সূত্রের খবর, সেই বালি তোলার কর্তৃত্ব নিয়েই দু'পক্ষ বচসা থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে। লাঠি ও ধারাল অস্ত্র নিয়ে একে অপরের ওপরে চড়াও হয়। তাতে আক্রান্ত হন বেশ কয়েকজন মহিলা। জখমদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। স্থানীয় হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। 


```