Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

বৈষ্ণবঘাটায় পেট্রল পাম্পে দুষ্কৃতী তাণ্ডব! কর্মীকে মারধর এবং ভাঙচুরের চেষ্টা, তদন্তে পুলিশ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে সিএনজি ভরার জন্য দীর্ঘ লাইন ছিল। হঠাৎ লাইনে দাঁড়িয়ে থাকা গাড়ির চালকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, ওই তর্কের জেরেই হঠাৎ একদল ব্যক্তি পাম্পের (Petrol Pump) ভেতরে ঢুকে পড়ে।

বৈষ্ণবঘাটায় পেট্রল পাম্পে দুষ্কৃতী তাণ্ডব! কর্মীকে মারধর এবং ভাঙচুরের চেষ্টা, তদন্তে পুলিশ

পেট্রল পাম্পে দুষ্কৃতী তাণ্ডব!

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 7 September 2025 18:54

দ্য ওয়াল ব্যুরো: শনিবার গভীর রাতে উত্তেজনা ছড়াল শহরের এক সিএনজি পেট্রল পাম্পে (Petrol Pump)। লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে শুরু হওয়া বচসা মুহূর্তের মধ্যেই বড়সড় অশান্তির আকার নেয়। অভিযোগ, পাম্পের এক কর্মীকে মারধর করা হয় এবং ভাঙচুরের চেষ্টাও চলে। পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে সিএনজি ভরার জন্য দীর্ঘ লাইন ছিল। হঠাৎ লাইনে দাঁড়িয়ে থাকা গাড়ির চালকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, ওই তর্কের জেরেই হঠাৎ একদল ব্যক্তি পাম্পের (Petrol Pump) ভেতরে ঢুকে পড়ে। সেখানেই কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয়। একজন কর্মীকে শারীরিকভাবে আঘাত করা হয় বলেও অভিযোগ। শুধু তাই নয়, পাম্পের কিছু যন্ত্রপাতি ভাঙারও চেষ্টা চালানো হয়। আতঙ্কে অন্যান্য কর্মীরা ছুটে পালান।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নেতাজি নগর থানার পুলিশ (Netaji Nagar PS)। তখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। পুলিশ জানিয়েছে, ঘটনার মূল কারণ ছিল সিএনজির লম্বা লাইন এবং অপেক্ষার সময় নিয়ে অসন্তোষ। লাইনে কে আগে যাবে, তা নিয়েই গোলমালের সূত্রপাত। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কারা ভাঙচুরে জড়িত ছিল এবং কারা কর্মীকে মারধর করেছে, তা শনাক্ত করার চেষ্টা চলছে।

এ ঘটনায় এলাকার মানুষও আতঙ্কিত। স্থানীয়দের দাবি, রাতের বেলায় পাম্পে নিরাপত্তা বাড়ানো উচিত। অন্যদিকে কর্মীদের বক্তব্য, নিরাপত্তাহীন অবস্থায় কাজ করতে হচ্ছে তাঁদের। পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, দোষীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।


```