Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শর্তসাপেক্ষে চার মাস পর ফের খুলল শহরের রুফটপ রেস্তরাঁ, পুজোর আগেই মিলল ছাড়পত্র

বড়বাজারের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যুর পর কড়া পদক্ষেপ নিয়েছিল রাজ্য সরকার ও পুরসভা। এরপর অগ্নিনির্বাপণ ব্যবস্থা বিধিসম্মত না থাকায় চলতি বছরের ২ মে প্রায় ৮৪টি রুফটপ রেস্তরাঁ বন্ধ করে দেওয়া হয়।

শর্তসাপেক্ষে চার মাস পর ফের খুলল শহরের রুফটপ রেস্তরাঁ, পুজোর আগেই মিলল ছাড়পত্র

ফাইল চিত্র

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 7 September 2025 18:26

দ্য ওয়াল ব্যুরো: পুজোর বাকি আর কয়েকদিন। তার আগেই খুলে গেল শহরের রুফটপ রেস্তরাঁ (Rooftop Restaurent)। তবে মেনে চলতে  হবে অগ্নিনির্বাপণ বিধি। সেই শর্তেই মুচলেকা দিয়ে টানা চার মাস বন্ধ থাকার পর ফের খুলে গেল জওহরলাল নেহরু রোডের একটি রুফটপ রেস্তরাঁ (Rooftop Restaurent)। পুরসভা থেকে এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) মেলার পরই রেস্তরাঁটি চালু করার নির্দেশ দেওয়া হয়। পুরসভা জানিয়েছে, বিধি মানার শর্তে শহরের বাকি রুফটপ রেস্তরাঁগুলিও ধাপে ধাপে খোলা হবে।

বড়বাজারের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যুর পর কড়া পদক্ষেপ নিয়েছিল রাজ্য সরকার ও পুরসভা। এরপর অগ্নিনির্বাপণ ব্যবস্থা বিধিসম্মত না থাকায় চলতি বছরের ২ মে প্রায় ৮৪টি রুফটপ রেস্তরাঁ বন্ধ করে দেওয়া হয়। এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছিল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার মতো সংগঠনও।

বড়বাজারে অগ্নিকাণ্ডের পর মুখ্যসচিব মনোজ পন্থের (Manoj Panth) নেতৃত্বে গঠিত হয় এক উচ্চপর্যায়ের কমিটি। বুধবার সেই কমিটির সদস্যদের সঙ্গে কলকাতা পুরসভার শীর্ষ আধিকারিকদের বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), বিপর্যয় মোকাবিলা মন্ত্রী জাভেদ আহমেদ খান, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা এবং পুরসভার কমিশনার ধবল জৈন।

সকলের সম্মতিতে সিদ্ধান্ত হয়, রুফটপ রেস্তরাঁর জন্য একটি অভিন্ন নির্দেশিকা (এসওপি) তৈরি করা হবে। এই নীতিমালা রাজ্য জুড়েই একসঙ্গে কার্যকর হবে।

এরপর কিছুদিন আগে কলকাতার মেয়র তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম অগ্নিনির্বাপণ সংক্রান্ত এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর) প্রকাশ করেন। তিনি জানান, পুজোর আগে রুফটপ রেস্তরাঁ খুললে আয় বাড়বে। এই রেস্তরাঁগুলির সঙ্গে যুক্ত অসংখ্য কর্মী, তাঁদের জীবিকা সচল রাখতে হবে। তবে শর্ত একটাই, অগ্নিনির্বাপণ বিধি মানতে হবে এবং তার জন্য পুরসভাকে মুচলেকা জমা দিতে হবে। সেই মুচলেকায় প্রায় ২৩ দফা নিয়ম মানার কথা উল্লেখ করা হয়েছে।

ইতিমধ্যেই জওহরলাল নেহরু রোডের একটি রেস্তরাঁ নিয়ম মেনে দিন পাঁচেক আগে খুলে গিয়েছে। আরও একটি রেস্তরাঁ শীঘ্রই খোলার অপেক্ষায়। পুরসভা জানিয়েছে, বর্তমানে যাবতীয় নথি খতিয়ে দেখা হচ্ছে। যেসব রেস্তরাঁ এখনও বন্ধ, সেগুলি ফের খোলার জন্য ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা ধার্য করা হয়েছে।

তবে শুধু মুচলেকা দিলেই হবে না। তিন মাসের জন্য প্রাথমিক অনুমতি দেওয়া হলেও পরে পুলিশ, পুরসভা ও দমকল একযোগে পরিদর্শন চালাবে। নিয়ম ভাঙার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট রেস্তরাঁর লাইসেন্স সরাসরি বাতিল করা হবে বলে পুরসভার তরফে স্পষ্ট জানানো হয়েছে।


```