Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

অগ্নি নির্বাপণ ব্যবস্থায় জোর, ৩০ দিনের মধ্যে বিধানসভায় নয়া পলিসি আনা হবে, জানালেন মেয়র

এপ্রিলের শেষে ভয়াবহ অগ্নিকাণ্ডে (Fire) বড় বাজারের হোটেলে মৃত্যু হয়েছিল ১৪ জনের। তারপরও একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শহরে। প্রতিটি ক্ষেত্রেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন।

অগ্নি নির্বাপণ ব্যবস্থায় জোর, ৩০ দিনের মধ্যে বিধানসভায় নয়া পলিসি আনা হবে, জানালেন মেয়র

মেয়র ফিরহাদ হাকিম।

শেষ আপডেট: 28 May 2025 19:44

দ্য ওয়াল ব্যুরো: এপ্রিলের শেষে ভয়াবহ অগ্নিকাণ্ডে (Fire) বড় বাজারের হোটেলে মৃত্যু হয়েছিল ১৪ জনের। তারপরও একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শহরে। প্রতিটি ক্ষেত্রেই অগ্নিনির্বাপণ (FireFighting System) ব্যবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন।

এমন পরিস্থিতিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঠেকাতে অগ্নি নির্বাপণ ব্যবস্থায় জোর দিচ্ছে রাজ্য। এ ব্যাপারে বুধবার কলকাতা পুরসভার কনফারেন্স হলে অনুষ্ঠিত হল রাজ্যস্তরের বিশেষ বৈঠক। ওই বৈঠক থেকেই অগ্নি নির্বাপণ নিয়ে বিধানসভায় নয়া পলিসি (New Policy) আনার সিদ্ধান্ত নেওয়া হল। বৈঠক শেষে একথা জানান কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim)।

বড়বাজারের ঘটনার পরই মুখ্যসচিবের নেতৃত্বে ১৫ সদস্যের টাস্ক ফোর্সের কমিটি গঠন করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে ফিরহাদ হাকিম বলেন, "অগ্নি নির্বাপণ নিয়ে আগেই মুখ্যমন্ত্রী টাস্ক ফোর্স গঠন করে দিয়েছেন। সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে আমরা একসঙ্গে ফায়ার ফাইটিং অ্যাকশন করতে চাইছি। তাই সবাইকে নিয়ে একটা পলিসি তৈরি করতে হবে। আজকের বৈঠকে সকলের মতামত নিয়ে খসড়া আলোচনা হল। ৩০ দিনের মধ্যে এনিয়ে চূড়ান্ত মিটিং করে সেটা পলিসি আকারে ক্যাবিনেটে জমা দেওয়া হবে।"

কী কী থাকতে পারে নয়া পলিসিতে? মেয়র বলেন, যেমন-রুফটপ বিক্রি করা যায় না, যেমন কোথায় কোথায় ফায়ার ব্যবস্থা রাখতে হবে এনিয়ে আমরা বিস্তারিত রাখব পলিসিতে।

এদিনের বৈঠকে কলকাতার মেয়র ও রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের পাশাপাশি উপস্থিত ছিলেন এডিজি (আইন শৃঙ্খলা) জাভেদ শামিম, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং প্রশাসনের কর্তা ব্যক্তিরা। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের আরও তিন মন্ত্রী সুজিত বসু, অরূপ বিশ্বাস এবং প্রদীপ মজুমদার। মেয়র জানান, এছাড়াও থার্ড পার্টি দিয়ে শীঘ্রই সারা রাজ্যের ফায়ার অডিটের কাজও শুরু হবে।


```