Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

দুর্ঘটনায় মৃত্যু শিশুর, ওই দিনই ছাড়া পেলেন অভিযুক্ত চালক! ক্ষোভে জিটি রোড অবরোধ স্থানীয়দের

এলাকায় বিশাল পুলিশবাহিনী এবং র‌্যাফ মোতায়েন করা হয়েছে।

দুর্ঘটনায় মৃত্যু শিশুর, ওই দিনই ছাড়া পেলেন অভিযুক্ত চালক! ক্ষোভে জিটি রোড অবরোধ স্থানীয়দের

ঘটনাস্থলের ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 17 August 2025 13:28

দ্য ওয়াল ব্যুরো: শিশুমৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল হাওড়ায়। রবিবার জিটি রোডে অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, পুলিশি নিষ্ক্রিয়তার জেরেই এমন ঘটনা ঘটেছে।

জানা গেছে, হাওড়া শালিমারের বাসিন্দা এক শিশু সম্প্রতি পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়। তাকে হাসপাতালে ভর্তি করে পরিবার ও স্থানীয়রা। তবে শনিবার গভীর রাতে মৃত্যু হয়। দুর্ঘটনার পরই পুলিশ অভিযুক্ত চালককে গ্রেফতার করে। কিন্তু শনিবারই আদালতে সেই ব্যক্তি জামিন পেয়ে যায়। এরপর রাতেই শিশুটির মৃত্যুর খবর এলাকায় পৌঁছাতে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

রবিবার সকালে শিশুটির দেহ ময়নাতদন্তে পাঠানো হলে, সেখানেই ক্ষুব্ধ মানুষজন রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। অবরোধের জেরে জিটি রোডে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়।

এলাকায় বিশাল পুলিশবাহিনী এবং র‌্যাফ মোতায়েন করা হয়েছে। অবশেষে পুলিশের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে অবরোধ ওঠে।

তবে কীভাবে অভিযুক্ত চালক এত দ্রুত জামিন পেল, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।


```