Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

লাউদোহায় পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ, জখম শিশু, বোমা রাখা ছিল? উঠছে প্রশ্ন

ঘটনাস্থলে রয়েছে পুলিশ। কীভাবে বিস্ফোরণ হল তা খতিয়ে দেখা হচ্ছে।

লাউদোহায় পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ, জখম শিশু, বোমা রাখা ছিল? উঠছে প্রশ্ন

ছবিটি প্রতীকী (ফাইল)

শেষ আপডেট: 18 May 2025 13:07

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুরের লাউদোহায় একটি পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ। জখম এক শিশু। বিস্ফোরণের তীব্রতা এতোটাই বেশি ছিল যে বাড়িটির একটি দেওয়াল ধসে পড়ে।

ঘটনাস্থলে রয়েছে পুলিশ। কীভাবে বিস্ফোরণ হল তা খতিয়ে দেখা হচ্ছে। পরিত্যক্ত বাড়িতে বোমা বা এমন কিছু লুকিয়ে রাখা ছিল কিনা তাও জানার চেষ্টা চলছে।

এদিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে হঠাৎই বিকট শব্দ শুনতে পান তাঁরা। গিয়ে দেখেন ধোঁয়া চারিদিকে। ভেঙে পড়েছে দেওয়ালের একাংশ। তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে এলাকা ঘিরে ফেলেন।

এলাকায় কোনও সন্দেহভাজন কিছু পড়ে থাকতে দেখেনি কেউই। তবুও এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভিতরেও কিছু রয়েছে কিনা তা দেখছেন আধিকারিকরা।


```