Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

ঐতিহাসিক চারমিনারের কাছে ভয়াবহ আগুন! হায়দরাবাদের ঘটনায় মর্মান্তিক মৃত্যু অন্তত ১৭ জনের

হায়দরাবাদের চারমিনার সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭ জন প্রাণ হারিয়েছেন। দমকলের তৎপরতা ও মুখ্যমন্ত্রীর নির্দেশে চলছে উদ্ধার ও চিকিৎসা।

ঐতিহাসিক চারমিনারের কাছে ভয়াবহ আগুন! হায়দরাবাদের ঘটনায় মর্মান্তিক মৃত্যু অন্তত ১৭ জনের

ঘটনাস্থলের ছবি

শেষ আপডেট: 18 May 2025 11:36

দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদের ঐতিহাসিক চারমিনার এলাকার কাছে এক বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। আজ, রবিবার ভোরবেলা এই অগ্নিকাণ্ড ঘটেছে। যদিও আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়, তবে প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই বিপর্যয়।

দমকল দফতরের এক অফিসার জানিয়েছেন, ভোর ৬টা ৩০ মিনিট নাগাদ তাঁরা আগুন লাগার খবর পান এবং সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছন। তখন আগুন ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছিল। বহু মানুষ ধোঁয়ায় শ্বাস আটকে অজ্ঞান হয়ে পড়েন এবং অনেকে ওই বহুতলের ভিতরেই আটকে যান।

মৃতদের মধ্যে একাধিক মহিলা এবং শিশু রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি গভীর শোক প্রকাশ করে বলেন, 'অত্যন্ত দুঃখজনক। আমি কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা বলব। এই দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের আবেদন জানাব।'

তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিও এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে সরকারি অফিসারদের নির্দেশ দিয়েছেন, দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের কাজ শুরু করতে।

ঘটনার জেরে হায়দরাবাদ শহরজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যে বহুতলে আগুন লাগে সেটি আবাসিক এবং বাণিজ্যিক, দুই কাজেই ব্যবহৃত হতো। ফলে, বাড়িটির ভিতরে প্রচুর মানুষ ছিলেন আগুন লাগার সময়ে।


```