Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শহরে ফের অগ্নিকাণ্ড! এজেসি বোস ফ্লাইওভার থেকে নিয়ন্ত্রণের চেষ্টা দমকলের

এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। সকলকে বহুতলের নীচে থেকে সরানোর চেষ্টা হচ্ছে। পাশাপাশি দমকলের আরও ইঞ্জিন আনা হচ্ছে।

শহরে ফের অগ্নিকাণ্ড! এজেসি বোস ফ্লাইওভার থেকে নিয়ন্ত্রণের চেষ্টা দমকলের

ঘটনাস্থলের ছবি

শেষ আপডেট: 17 May 2025 16:27

দ্য ওয়াল ব্যুরো: বেকবাগানের বহুতলে ভয়াবহ আগুন। দাউ দাউ করে জ্বলছে একটি অফিসের একাংশ। দ্রুত আগুন ছড়াচ্ছে বলে খবর। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে।

বেশ কয়েকটি এসির ইঞ্জিনের আউটডোর অংশ জ্বলে গেছে, ফলে ভেঙে পড়ছে নীচে। কেউ ভিতরে আটকে রয়েছে কিনা তা এখনও বোঝা যাচ্ছে না। দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।

এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। সকলকে বহুতলের নীচে থেকে সরানোর চেষ্টা হচ্ছে। পাশাপাশি দমকলের আরও ইঞ্জিন আনা হচ্ছে। ফ্লাইওভারের ওপর দিয়ে জল দেওয়ার পাশাপাশি ভিতরে গিয়েও আগুন নেভানো যায় কিনা তা দেখা হচ্ছে। আশপাশের অফিসের জানালা খুলে দেওয়া হয়েছে। সেখান থেকেও জল দেওয়ার চেষ্টা চলছে।

ওই বহুতলে কর্মরত শ্রীজিত দাস জানান, পাঁচতলায় ৫১৫ নম্বর রুমে আগুন লেগেছে। লাঞ্চ শেষ করে উঠে গিয়ে তাঁরা দেখেন ফায়ার অ্যালার্ম বাজছে। কেউ আশা করা যায় আটকে নেই। বিল্ডিং অথরিটি তাঁদের নামিয়ে আনে সিঁড়ি দিয়ে।

শনিবার, অনেক অফিস বন্ধ থাকায়, বড়সড় বিপদ এড়ানো গেল বলে মনে করছেন অনেকে। 


```