Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

লখনউয়ের কাছে দিল্লিগামী বিহারের বাসে আগুন, মৃত ৫

আগুন লাগার পর স্থানীয় মানুষ যাত্রীদের উদ্ধার করতে এগিয়ে যান। তবে এমনভাবে আগুন ছড়িয়ে পড়ে যে উদ্ধারের উপায় ছিল না।

লখনউয়ের কাছে দিল্লিগামী বিহারের বাসে আগুন, মৃত ৫

ফাইল ছবি

শেষ আপডেট: 15 May 2025 10:11

দ্য ওয়াল ব্যুরো: চলন্ত বাসের মধ্যে আগুনে পুড়ে মৃত্য হল পাঁচজনের (Five people died by fire in a running bus) । আহত বহু। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে লখনউয়ের অদূরে মোহনলালগঞ্জ (Mohanlalgaunj near Lucknow) এলাকায় দিল্লিগামী রাস্তায় (in Delhi bound road) ।

পুলিশ জানিয়েছে, মৃতদের একজন প্রাপ্ত বয়স্ক পুরুষ, দু’জন নারী এবং দুটি শিশু। বাসটি বিহার থেকে দিল্লি যাচ্ছিল (Bihar to Delhi) । মনে করা হচ্ছে, নিহত ও আহতরা বিহারের বাসিন্দা।

আগুন লাগার পর স্থানীয় মানুষ যাত্রীদের উদ্ধার করতে এগিয়ে যান। তবে এমনভাবে আগুন ছড়িয়ে পড়ে যে উদ্ধারের উপায় ছিল না। প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থায় বাসটি থেকে ধোঁয়া বের হচ্ছিল। কিছুদূর গিয়ে চালক বাস থামিয়ে গা ঢাকা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, চালকের বাঁ পাশের দরজাটি আটকে যাত্রীর বসার জায়গা করা ছিল। ফলে দরজা খুলে বেরনোর সুযোগ পাননি বহু যাত্রী। গ্রামবাসীরা জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনলেও দম বন্ধ এবং দগ্ধ হয়ে মারা যান পাঁচজন।

আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ। তবে বাসের ব্রেকও অচল (break failed) ছিল বলে প্রত্যক্ষদর্শীদের বিররণ থেকে অনুমান পুলিশের। অনেকেই লক্ষ্য করেছেন আগুন লাগার পরও চালক গাড়ি থামাননি। অনেকটা দূরে গিয়ে বাসটি থামে। ততক্ষণে গোটা বাসে আগুন ছড়িয়ে পড়ে।


```