Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

জোর করে সিটি স্ক্যান করেছেন ডাক্তাররা! কল্যাণী জেএনএম-এ ৪ বছরের শিশুর মৃত্যুতে অভিযোগ

পরিবারের দাবি, শুক্রবার রাতে জুনিয়র চিকিৎসক ও নার্সরা আচমকা পুনরায় সিটি স্ক্যানের জন্য চাপ সৃষ্টি করেন তাদের ওপর।

জোর করে সিটি স্ক্যান করেছেন ডাক্তাররা! কল্যাণী জেএনএম-এ ৪ বছরের শিশুর মৃত্যুতে অভিযোগ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 5 July 2025 15:51

দ্য ওয়াল ব্যুরো: কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল (Kalyani JNM) হাসপাতালে চিকিৎসা চলাকালীন চার বছরের এক শিশুর মৃত্যু (4-Year Old Child Death) ঘিরে শনিবার চরম উত্তেজনা ছড়াল। মৃত শিশুর পরিবারের অভিযোগ, হাসপাতালের চিকিৎসক ও নার্সদের গাফিলতির ফলেই এই মৃত্যু। ঘটনায় কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হাসপাতাল চত্বর জুড়ে চলে উত্তপ্ত বিক্ষোভ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

হাসপাতাল সূত্রের খবর, হরিণঘাটার বাসিন্দা ওই শিশুকে মঙ্গলবার মাথা যন্ত্রণা ও বমির উপসর্গ নিয়ে ভর্তি করা হয়েছিল জেএনএম-এ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বুধবার সিটি স্ক্যান করানো হয়। স্ক্যানে দেখা যায়, শিশুর মস্তিষ্কে জল জমেছে। চিকিৎসক জানান, এমআরআই করতে হবে, তবে তখনই নয়, অবস্থা স্থিতিশীল হলে।

পরিবারের দাবি, শুক্রবার রাতে জুনিয়র চিকিৎসক ও নার্সরা আচমকা পুনরায় সিটি স্ক্যানের জন্য চাপ সৃষ্টি করেন তাদের ওপর। এমনকী, তাদের সঙ্গে দুর্ব্যবহারও করা হয়। জানিয়ে দেওয়া হয়, স্ক্যান না করালে রোগীকে ছেড়ে দেওয়া হবে। সিনিয়র চিকিৎসকের কথা বললেও তাঁরা শোনেননি বলে দাবি। 

এরপর কার্যত চাপে পড়ে রাতেই প্রয়োজনীয় নথিতে সই করে দেয় পরিবার। অভিযোগ, শিশুকে অচেতন করে সিটি স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয়। তারপর থেকেই জ্ঞান ফেরেনি তার। দীর্ঘক্ষণ অক্সিজেন ও স্যালাইন দেওয়ার পরও অবস্থার উন্নতি হয়নি।

শনিবার সকালে চিকিৎসকরা জানিয়ে দেন শিশুটি মারা গেছে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। হাসপাতাল চত্বরে চলে বিক্ষোভ ও স্লোগান।

পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ কোনও লিখিত প্রতিক্রিয়া দেয়নি। পুলিশ জানিয়েছে, মৃতের পরিবার লিখিত অভিযোগ করেছে, তদন্ত শুরু হয়েছে।


```