Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

ঠাকুরমাই জলে ফেলে দিল নাতিকে! হাওড়ায় পুকুর থেকে উদ্ধার আড়াই মাসের শিশুর দেহ

বাড়ি থেকে কিছুটা দূরে একটি জলাশয় থেকে উদ্ধার হয় শিশুটির নিথর দেহ। অভিযোগ, ঠাকুমাই শিশুটিকে ওই জলাশয়ে ফেলে দিয়েছেন। এলাকার কয়েকজন বাসিন্দার দাবি, গ্রামবাসীদের সামনেই সারিথী বন্দ্যোপাধ্যায় নাতিকে জলে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন।

ঠাকুরমাই জলে ফেলে দিল নাতিকে! হাওড়ায় পুকুর থেকে উদ্ধার আড়াই মাসের শিশুর দেহ

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 25 November 2025 14:11

দেবাশিস গুছাইত, হাওড়া

আড়াই মাসের নাতিকে পুকুরে ফেলে খুনের অভিযোগ উঠল ঠাকুরমার বিরুদ্ধে। ঘটনার আকস্মিকতায় বাকরূদ্ধ ডোমজুড়ের সলপ পীরডাঙা এলাকার বাসিন্দারা। মঙ্গলবার ভোরবেলা বাড়ির সামনে পুকুর থেকে আড়াই মাসের ওই শিশুর দেহ উদ্ধার হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় একটি ভাড়াঘরে স্ত্রী, মা ও আড়াই মাসের শিশুকে নিয়ে থাকতেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। সোমবার রাতে তাঁর নাইট ডিউটি ছিল। আড়াই মাসের সন্তানকে নিয়ে ঘরে ছিলেন মা ময়না ও ঠাকুরমা সারিথী বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ভোরে প্রাতঃকৃত্য সারতে বাইরে যান শিশুটির মা। যাওয়ার আগে শিশুটির খেয়াল রাখতে বলে যান শাশুড়িকে। কিন্তু ফিরে এসে দেখেন শিশুটি ঘরে নেই। শাশুড়িকে জিজ্ঞাসা করেও সদুত্তর পাননি। তারপরেই তিনি চ্যাঁচামেচি শুরু করেন।

ওই বধূর চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় মহিলারা। চারদিকে শুরু হয় খোঁজ। কিছুক্ষণ পরেই বাড়ি থেকে কিছুটা দূরে একটি জলাশয় থেকে উদ্ধার হয় শিশুটির নিথর দেহ। অভিযোগ, ঠাকুমাই শিশুটিকে ওই জলাশয়ে ফেলে দিয়েছেন। এলাকার কয়েকজন বাসিন্দার দাবি, গ্রামবাসীদের সামনেই সারিথী বন্দ্যোপাধ্যায় নাতিকে জলে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন। তবে পুলিশ এ ব্যাপারে কোনও মন্তব্য করেনি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডোমজুড় থানার পুলিশ। তারা দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। অভিযোগের সত্যতা যাচাই করতে শিশুটির মা ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে সারিথীকে গ্রেফতার করেছে পুলিশ।

এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। হাওড়া সিটি পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার নন্দদুলাল ঘোষ জানান,
অভিযুক্তের কোনও মানসিক সমস্যা রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি শিশুটি পারিবারিক অশান্তির বলি হল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে আরও জিজ্ঞাসাবাদ করা দরকার।


```