Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বাড়ির কাছে মাঠ থেকে উদ্ধার ৮ বছরের শিশুর দেহ, শনিবার থেকে নিখোঁজ ছিল ক্লাস-টুর ছাত্রী

সৈয়দকুলুট গ্রামের আট বছরের এক শিশুকন্যা শনিবার সন্ধে থেকে নিখোঁজ হয়ে যায়। খেলতে গিয়ে আর বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। শেষপর্যন্ত খবর দেওয়া হয় পুলিশে। গ্রামে এসে শিশুটির খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। আসে পুলিশ কুকুর। বাড়ির সামনে পুকুর থাকায় রাতেই ডুবুরি নামানো হয়। তবে তল্লাশি চালিয়েও খোঁজ মেলেনি ছোট্ট শিশুর।

বাড়ির কাছে মাঠ থেকে উদ্ধার ৮ বছরের শিশুর দেহ, শনিবার থেকে নিখোঁজ ছিল ক্লাস-টুর ছাত্রী

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 25 November 2025 13:32

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বাড়ির কাছে মাঠ থেকে মিলল ৮ বছরের শিশুকন্যার দেহ (Child Deathbody)। মঙ্গালবার সাত সকালে এই ঘটনায় তুমুল আলোড়ন পড়ল ভরতপুর থানার সৈয়দকুলুট গ্রামে। 

সৈয়দকুলুট গ্রামের আট বছরের এক শিশুকন্যা শনিবার সন্ধে থেকে নিখোঁজ হয়ে যায়। খেলতে গিয়ে আর বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। শেষপর্যন্ত খবর দেওয়া হয় পুলিশে। গ্রামে এসে শিশুটির খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। আসে পুলিশ কুকুর। বাড়ির সামনে পুকুর থাকায় রাতেই ডুবুরি নামানো হয়। তবে তল্লাশি চালিয়েও খোঁজ মেলেনি ছোট্ট শিশুর।

অবশেষে মঙ্গলবার সকাল হতেই সামনে এল হাড়হিম করা ঘটনা। বাড়ির কাছেই মাঠ থেকে ৭২ ঘণ্টা পর উদ্ধার হল শিশুকন্যার দেহ। পরিবারের দাবি, অপহরণের পর খুন করা হয়েছে তাদের মেয়েকে। খবর পেয়ে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে ভরতপুর থানার পুলিশ।

 

গত শনিবার দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রী বিকেলে খেলতে বেরিয়েছিল। তারপরেই সে নিখোঁজ হয়ে যায়। পরিবারের দাবি, বাড়ি থেকে রাস্তায় বের হওয়ার মিনিট ২০ পর থেকেই তার আর খোঁজ মিলছিল না। খবর পাওয়ার পর শনিবার থেকেই তদন্ত শুরু করে ভরতপুর থানার পুলিশ। নিয়ে আসা হয় পুলিশ কুকুর। সামনের পুকুরে নামানো হয় ডুবুরি। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি।

মঙ্গলবার সকালে বাড়ির অদূরে মাঠ থেকে শিশুটির দেহ উদ্ধার হতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। শোকস্তব্ধ গোটা গ্রাম। শিশুর পরিবারের দাবি, তাকে অপহরণ করে খুন করা হয়েছে। শিশু খুনের সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বার করার দাবিতে এককাট্টা গ্রামের মানুষ।


```