Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

কমিশনের তলব পেয়ে দিল্লি যাবেন মুখ্য সচিব, অমান্য করবেন না, কৌশলবদল নবান্নর?

অতীতে একাধিকবার দেখা গিয়েছে, কমিশনের নির্দেশ নিয়ে টানাপোড়েনে যেত রাজ্য সরকার। কখনও চিঠি চালাচালি, কখনও চুপচাপ উপেক্ষা। এবার সেই পথে হাঁটছে না প্রশাসন, এমন ইঙ্গিতই মিলছে।

কমিশনের তলব পেয়ে দিল্লি যাবেন মুখ্য সচিব, অমান্য করবেন না, কৌশলবদল নবান্নর?

মুখ্য সচিব মনোজ পন্থ।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 12 August 2025 14:31

দ্য ওয়াল ব্যুরো: ভোটের দামামা (Election 2026) এখনও বেজে ওঠেনি। তবে নির্বাচন কমিশনের (Election Commission) সঙ্গে রাজ্য সরকারের (West Bengal Govt) ঠোকাঠুকি যে এবার আরও আগেভাগেই শুরু হয়ে গিয়েছে, তার ইঙ্গিত মিলেছে এসআইআর (SIR) বিতর্ক ঘিরে। এবার সেই বিতর্কে নতুন মোড়—কমিশনের তলব পেয়েই দিল্লি রওনা দিচ্ছেন মুখ্য সচিব মনোজ পন্থ (CS Manoj Pant)। নবান্ন সূত্রে খবর, কোনওরকম টানাপড়েন এড়িয়ে নির্দিষ্ট সময়েই কমিশনের সামনে হাজিরা দেবেন তিনি।

কমিশনের অভিযোগ, নির্বাচনী কাজে যুক্ত পাঁচ সরকারি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ মানেনি রাজ্য সরকার। সেই ‘অমান্য’কেই কার্যত চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এবার মুখ্য সচিবকে সরাসরি দিল্লিতে হাজির হওয়ার নির্দেশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। সময় দেওয়া হয়েছে, বুধবার বিকেল ৫টা। নবান্ন জানিয়েছে, মুখ্য সচিব সেই নির্দেশ অমান্য করছেন না, বরং সময়মতো পৌঁছে কমিশনের সঙ্গে দেখা করবেন।

নির্বাচনের আগে কমিশনের এমন কড়া ভঙ্গি এবং রাজ্যের দ্রুত সাড়া, রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে। পাল্টে গেল কি নবান্নর কৌশল (Nabanna's strategy)? অতীতে একাধিকবার দেখা গিয়েছে, কমিশনের নির্দেশ নিয়ে টানাপোড়েনে যেত রাজ্য সরকার। কখনও চিঠি চালাচালি, কখনও চুপচাপ উপেক্ষা। এবার সেই পথে হাঁটছে না প্রশাসন, এমন ইঙ্গিতই মিলছে।

শাসকদলের একটি অংশের বক্তব্য, কেন্দ্র-রাজ্য সংঘাতকে সামনে রেখে রাজনৈতিক বার্তা দেওয়ার প্রয়োজন থাকলেও, প্রশাসনিক স্তরে অতিরিক্ত সংঘাতে না যাওয়াই শ্রেয়।

তবে সরকারি স্তরে মুখে কুলুপ। নবান্নর তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে প্রশাসনিক মহলের একাংশ মনে করছে, এবারের পরিস্থিতিতে সংঘাত নয়, বরং ‘সহযোগিতার’ রাস্তায় হাঁটার বার্তাই দেওয়া হচ্ছে উপরমহল থেকে।


```