Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর সওয়াল নিয়ে তোপ, কিছু পরেই খিদিরপুরে বিক্ষোভের মুখে হুমায়ুন

তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে তৃণমূল ও বিজেপি—উভয় সরকারই মিলিতভাবে এসআইআর-এর নামে সাধারণ মানুষকে হয়রানি করছে। 

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর সওয়াল নিয়ে তোপ, কিছু পরেই খিদিরপুরে বিক্ষোভের মুখে হুমায়ুন

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 4 February 2026 17:50

দ্য ওয়াল ব্যুরো: খিদিরপুরে (Khidirpur) ব্যক্তিগত কাজে গিয়ে আচমকাই বিক্ষোভের মুখে পড়লেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর (Humayun Kabir)। বুধবার দুপুরের সেই ঘটনায় মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযোগ, কয়েক জন তাঁর গাড়ির সামনে এসে দাঁড়িয়ে স্লোগান দিতে শুরু করেন। কারও হাতে ছিল হকি স্টিকও। পরিস্থিতি যে কোনও মুহূর্তে হাতের বাইরে যেতে পারত বলে স্থানীয় সূত্রের দাবি।

হুমায়ুন কবীরের অভিযোগ, রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের অনুগামীরাই তাঁর পথ আটকান এবং পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করেন। যদিও পরিস্থিতির অবনতি হওয়ার আগেই হুমায়ুনের নিরাপত্তারক্ষীরা দ্রুত তাঁকে ঘিরে বৃত্ত তৈরি করেন। তাঁদের তৎপরতায় শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থল ছাড়েন হুমায়ুন।

প্রসঙ্গত, এর আগে এদিন এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে (Supreme Court) মুখ্যমন্ত্রীর (Chief Minister Mamata Banerjee) সওয়ালকে ঘিরে সোশ্যাল মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেন হুমায়ুন কবীর। একটি পোস্টে তিনি লেখেন, “মুখোশ খুলে গিয়েছে। বাংলার মানুষ আর নাটক দেখতে চায় না।” 

তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে তৃণমূল ও বিজেপি—উভয় সরকারই মিলিতভাবে এসআইআর-এর নামে সাধারণ মানুষকে হয়রানি করছে। যাঁরা এতদিন ষড়যন্ত্রে যুক্ত ছিলেন, তাঁরাই এখন ভোট ব্যাঙ্ক ধরে রাখতে আদালতের দ্বারস্থ হয়ে নতুন ‘নাটক’ শুরু করেছেন বলে কটাক্ষ করেন তিনি।

হুমায়ুন আরও লেখেন, বাংলার মানুষ কি এতটাই বোকার? দিনের পর দিন বঞ্চনা, আর শেষ মুহূর্তে সহানুভূতির অভিনয়—সবই সাধারণ মানুষ বুঝে গিয়েছে। সংখ্যালঘু ভাই-বোনদের ভোটের জন্যই তাঁদের কথা মনে করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। তাঁর দাবি, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বাংলার পবিত্র মাটি থেকেই এই রাজনীতির উপযুক্ত জবাব দেওয়া হবে। পোস্টের শেষে তিনি লেখেন, “বিচার হবে জনতার দরবারে।” 

ওই পোস্টের কিছু পরেই খিদিরপুরের বিক্ষোভের মুখে পড়েন হুমায়ুন। তবে এ ব্যাপারে শাসকদলের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে।


```