Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

২ দিনে এই মিছিল করতে পারলে ২ মাসের ব্যবধানে দিল্লিতে আমরা কী করতে পারি দেখাব: অভিষেক

এসআইআর ঘোষণার পর রাজ্যে আতঙ্কে সাতজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের দাবি, মৃতদের পরিবারের কয়েকজন সদস্যও এদিনের প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছিলেন। তাঁদের সঙ্গে আলাদা করে কথা বলেন অভিষেক।

২ দিনে এই মিছিল করতে পারলে ২ মাসের ব্যবধানে দিল্লিতে আমরা কী করতে পারি দেখাব: অভিষেক

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 4 November 2025 16:27

দ্য ওয়াল ব্যুরো: আগে মানুষ সরকার নির্বাচিত করত, আর এখন সরকার কিনা ঠিক করছে কারা ভোট দিতে পারবে আর কারা পারবে না! এসআইআরের প্রতিবাদে মঙ্গলবার জোড়াসাঁকোর সামনের সভা থেকে এভাবেই কেন্দ্রের বিজেপি সরকার এবং নির্বাচন কমিশনকে একবন্ধনীতে রেখে আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিজেপি এবং কমিশনকে হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন, আমাদের ধমকে চমকে লাভ নেই! ২ দিনে এই মিছিল করতে পারলে ২ মাসের ব্য়বধানে দিল্লিতে কী করতে পারি সেটা ভেবে দেখতে বলব বিজেপির বন্ধুদের। 

সচিত্র ভোটাধিকারের দাবিতে নয়ের দশকে প্রথম আন্দোলন সংগঠিত করেছিলেন তদানীন্তন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেই প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের ফলেই আজ মানুষ ভোটাধিকার পেয়েছে। বিজেপি কমিশনকে কাজে লাগিয়ে সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলে আমরা বরদাস্ত করব না। প্রয়োজনে রক্ত দিয়ে আমরা ভোটাধিকার রক্ষা করব।

এরপরই জনতার উদ্দেশে অভিষেককে বলতে শোনা যায়, নিজেদের ভোটাধিকার রক্ষার জন্য আপানার কি দিল্লি যেতে প্রস্তুত? সমস্বরে জবাব আসে হ্যাঁ। সম্মতি পেয়ে অভিষেক জানিয়ে দেন, বাংলাকে যাঁরা অপমান করেছে, যাঁরা বাংলাকে ভাতে মারার পরিকল্পনা করেছে, আগামীদিনে দিল্লিতে গিয়ে যার জবাব দেওয়া হবে।

এসআইআরের প্রতিবাদে এবং মানুষের গণতান্ত্রিক অধিকাররক্ষার স্বার্থে এদিন রেড রোডে বি.আর. অম্বেদকরের মূর্তির সামনে থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল তৃণমূল। নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এসআইআর বিরোধী প্ল্যাকার্ড হাতে মিছিলেন ছিলেন দলের নেতা, কর্মীরাও। ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী।

এসআইআর ঘোষণার পর রাজ্যে আতঙ্কে সাতজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের দাবি, মৃতদের পরিবারের কয়েকজন সদস্যও এদিনের প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছিলেন। তাঁদের সঙ্গে আলাদা করে কথা বলেন অভিষেক।

ঠিক এই দিনেই রাজ্যজুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) কাজ। সকাল থেকেই বুথ লেভেল অফিসাররা (BLO) বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করছেন। আর সেই প্রেক্ষিতেই এদিন পথে নামল তৃণমূল কংগ্রেস।

শাসকদলের বক্তব্য, সংবিধান ও মানবিক মূল্যবোধের প্রতীক অম্বেদকর এবং বাঙালিয়ানার প্রতীক রবীন্দ্রনাথের নামের সঙ্গে এই মিছিলের শুরু ও শেষ যুক্ত করে তারা বার্তা দিতে চায়— ‘সংবিধান বাঁচাও, গণতন্ত্র রক্ষা করো’।

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, এত অল্প সময়ে এই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব নয়। ফলে প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে।

অভিষেক ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন, “এসআইআরের নামে যদি একজন প্রকৃত ভোটারের নামও বাদ যায়, তবে আমরা দিল্লিতে গিয়ে বৃহত্তর আন্দোলনে নামব।”

মিছিলে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে রেড রোডের এই মিছিলে দুর দুরান্তের জেলার মানুষদের আসতে আগেই নিষেধ করেছিল অভিষেক। মিছিলে রয়েছেন কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা এবং হাওড়ার নেতা, কর্মীরা। তা সত্ত্বেও মানুষের উপচে পড়া ভিড়ে রীতিমতো পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। মঞ্চ থেকে এ ব্যাপারে সকলকে সতর্ক করতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। 


```