Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SIR এর প্রতিবাদে সংবিধান হাতে মমতা, 'যত বড় নেতা হও টিভিতে মুখ দেখাতে কেউ সামনে আসবে না'

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, এত অল্প সময়ে এই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব নয়। ফলে প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে।

SIR এর প্রতিবাদে সংবিধান হাতে মমতা, 'যত বড় নেতা হও টিভিতে মুখ দেখাতে কেউ সামনে আসবে না'

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 4 November 2025 15:54

দ্য ওয়াল ব্যুরো: পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার আড়াইটের কিছু পরে, রেড রোডে বি.আর. অম্বেদকরের মূর্তির সামনে থেকে শুরু হল তৃণমূল কংগ্রেসের মিছিল (TMC)। নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন সংবিধান হাতে মিছিলের সামনে হাঁটতে দেখা যায় নেত্রীকে।

মিছিল শুরুর আগেই এদিন তাৎপর্যপূর্ণভাবে শৃঙ্খলার বার্তা নিয়ে বেশ কড়াভাষায় নেত্রীকে বলতে শোনা যায়, "যে যত বড় নেতা হও বা মন্ত্রী, আমি পরিষ্কার বলে দিচ্ছি কেউ সামনে আসবেন না টিভিতে মুখ দেখাতে"। মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, পেছন থেকে কেউ ধাক্কা দেবেন না। আমি কিন্তু প্রত্যেককে চিনে রাখব!

রানি রাসমণি রোড ধরে কে.সি. দাস মোড় পেরিয়ে মিছিল পৌঁছবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি— অর্থাৎ অম্বেদকর থেকে রবীন্দ্রনাথ। শাসকদলের বক্তব্য, সংবিধান ও মানবিক মূল্যবোধের প্রতীক অম্বেদকর এবং বাঙালিয়ানার প্রতীক রবীন্দ্রনাথের নামের সঙ্গে এই মিছিলের শুরু ও শেষ যুক্ত করে তারা বার্তা দিতে চায়— ‘সংবিধান বাঁচাও, গণতন্ত্র রক্ষা করো’।

এসআইআর বিরোধী প্ল্যাকার্ড হাতে মিছিলেন ছিলেন দলের নেতা, কর্মীরাও। ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী। এসআইআর ঘোষণার পর রাজ্যে আতঙ্কে সাতজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের দাবি, মৃতদের পরিবারের কয়েকজন সদস্যও এদিনের প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছেন। তাঁদের সঙ্গে আলাদা করে কথা বলেন অভিষেক।

মিছিলের সূচনাস্থল ও গন্তব্য নির্বাচনের মধ্যেই তৃণমূলের সাংকেতিক রাজনীতি স্পষ্ট। দলের এক নেতার কথায়, “এই মিছিল শুধু রাজনৈতিক নয়, সাংবিধানিক অধিকার ও বাঙালিয়ানার এক অভিব্যক্তি (Constitution, democracy and Bengaliana)।” 

তবে রেড রোডের এই মিছিলে দুর দুরান্তের জেলার মানুষদের আসতে আগেই নিষেধ করেছিল অভিষেক। মিছিলে রয়েছেন কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা এবং হাওড়ার নেতা, কর্মীরা। 

ঠিক এই দিনেই রাজ্যজুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) কাজ। সকাল থেকেই বুথ লেভেল অফিসাররা (BLO) বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করছেন। আর সেই প্রেক্ষিতেই এদিন পথে নামল তৃণমূল কংগ্রেস।

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, এত অল্প সময়ে এই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব নয়। ফলে প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে।

অভিষেক ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন, “এসআইআরের নামে যদি একজন প্রকৃত ভোটারের নামও বাদ যায়, তবে আমরা দিল্লিতে গিয়ে বৃহত্তর আন্দোলনে নামব।”

রাজনৈতিক মহলের মতে, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ার সঙ্গে এই মিছিলের দিন মিলিয়ে নেওয়া নিছক কাকতালীয় নয়। তৃণমূল সংবিধান রক্ষা ও ভোটাধিকার সংরক্ষণের দাবি ঘিরে রাজনৈতিক বার্তা দিতে চাইছে। এখন নজর, জোড়াসাঁকোতে পৌঁছে মমতা ও অভিষেক কী বার্তা দেন।


```