Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'অন্ধকারে তির ছুড়ছেন', ফর্ম-৬ নিয়ে মহুয়ার অভিযোগ উড়িয়ে পাল্টা যুক্তি দিল কমিশন

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র অভিযোগ করেন, বিজেপির নির্দেশে নির্দিষ্ট কিছু ভোটারকে ফর্ম ৬-এর মাধ্যমে তালিকাভুক্ত করার চেষ্টা চলছে। এমনকি সুপ্রিম কোর্টের নির্দেশের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, এই ধরনের পদক্ষেপ আইনবিরুদ্ধ এবং তা মেনে নেওয়া হবে না।

'অন্ধকারে তির ছুড়ছেন', ফর্ম-৬ নিয়ে মহুয়ার অভিযোগ উড়িয়ে পাল্টা যুক্তি দিল কমিশন

মহুয়া মৈত্র

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 1 April 2026 18:55

দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা নির্বাচনের আগে (West Bengal Assembly Election 2026) পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন (West Bengal SIR Final Voter List) ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হল। একদিকে তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে গুরুতর অভিযোগ, অন্যদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO Office) স্পষ্ট পাল্টা জবাব - এই ইস্যুতে নতুন করে বিতর্ক দানা বাঁধছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র (Mohua Moitra) অভিযোগ করেন, বিজেপির নির্দেশে নির্দিষ্ট কিছু ভোটারকে ফর্ম ৬-এর মাধ্যমে তালিকাভুক্ত করার চেষ্টা চলছে। এমনকি সুপ্রিম কোর্টের নির্দেশের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, এই ধরনের পদক্ষেপ আইনবিরুদ্ধ এবং তা মেনে নেওয়া হবে না।

এরপরই বিষয়টি নিয়ে সরব হয় পশ্চিমবঙ্গের সিইও দফতর। তাঁদের বিবৃতিতে বলা হয়, অভিযোগগুলি ভিত্তিহীন এবং বাস্তব পরিস্থিতি না জেনেই করা হয়েছে। দফতর স্পষ্ট করে, নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রাপ্ত আবেদনগুলি মূলত দুই ধরনের।

প্রথমত, চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ পড়ার বিরুদ্ধে আপিল। এই তালিকা প্রকাশিত হয়েছিল ২৮ ফেব্রুয়ারি ২০২৬। দ্বিতীয়ত, ফর্ম ৬-এর মাধ্যমে নতুন নাম অন্তর্ভুক্তির আবেদন, যা নির্ধারিত সময়ের অনেক আগেই অনলাইনে জমা পড়েছে এবং তার স্বীকৃতিও রয়েছে।

সিইও দফতর আরও জানায়, বিচার প্রক্রিয়ার পর কোনও সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুধুমাত্র নির্দিষ্ট আপিল ট্রাইব্যুনালেই করা যায় - এটি নির্বাচন প্রক্রিয়ার স্বীকৃত নিয়ম। তাই এই বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ঠিক নয় বলেই বক্তব্য।

এমনিতেই এই মুহূর্তে রাজ্য-রাজনীতি উত্তাল ফর্ম-৬ ইস্যুতে। এই নিয়ে এদিন সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে গুচ্ছ গুচ্ছ অভিযোগও তোলেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেন, বাইরে থেকে লোক এনে ফর্ম-৬ পূরণ করে জমা দেওয়ার ঘটনা ঘটছে। তাঁর বক্তব্য, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরেও যখন বিবেচনাধীন নামগুলির নিষ্পত্তির কাজ চলছে, তখন হঠাৎ বিপুল সংখ্যক নতুন ফর্ম জমা পড়া প্রশ্নের জন্ম দিচ্ছে।

এই মন্তব্যের জবাবে প্রধান বিচারপতি জানান, এই ধরনের অভিযোগ নতুন নয়, প্রায় প্রতিটি নির্বাচনের আগে এমন দাবি ওঠে। তিনি বলেন, কেউ ফর্ম-৬ জমা দিলেই যে তিনি ভোট দিতে পারবেন, এমনটা নয়—প্রতিটি আবেদন যাচাইয়ের মধ্য দিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়। অনুমানের ভিত্তিতে বলবেন না!


```