Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

SIR: শর্ট টার্ম পেইন, লং টার্ম গেইন, শুনানি শেষে এমনটাই উপলব্ধি সিইও দফতরের

এসআইআর প্রক্রিয়া সফল করতে রাজ্য সরকার, সরকারি কর্মচারী (বিশেষ করে BLO), জেলা প্রশাসন, কমিশনের কর্মী-অধিকর্তা, পর্যবেক্ষক, সাধারণ মানুষ এবং সমস্ত রাজনৈতিক দলের সক্রিয় সহযোগিতা মিলেছে।

SIR: শর্ট টার্ম পেইন, লং টার্ম গেইন, শুনানি শেষে এমনটাই উপলব্ধি সিইও দফতরের

সঞ্জু সুর

শেষ আপডেট: 14 February 2026 18:39

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR in West Bengal) প্রক্রিয়ার শুনানির শেষ দিন ছিল শনিবার। এসআইআর (SIR) চলাকালীন ভোটার তালিকায় (Voter List) যাঁদের ছোটখাটো ভুল ছিল, সেগুলোরও সংশোধন হয়েছে, এমনটাই জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO Manoj Agarwal)। তাঁর দাবি, "এসআইআর-এর কাজ যেভাবে হয়েছে, তাতে নিশ্চয়ই বলা যায়, দেশের মধ্যে সবচেয়ে ভাল কাজ হয়েছে এই রাজ্যেই।” তবে শুনানি শেষে এসআইআর নিয়ে সিইও দফতরের মত, 'শর্ট টার্ম পেইন, লং টার্ম গেইন।'

তিনি আরও জানান, এই প্রক্রিয়া সফল করতে রাজ্য সরকার, সরকারি কর্মচারী (বিশেষ করে BLO), জেলা প্রশাসন, কমিশনের কর্মী-অধিকর্তা, পর্যবেক্ষক, সাধারণ মানুষ এবং সমস্ত রাজনৈতিক দলের সক্রিয় সহযোগিতা মিলেছে।

শুনানি পর্ব শেষ : কত নাম বাদ গেল?

SIR শুনানির জন্য মোট নোটিস পাঠানো হয়েছিল-

  • ১ কোটি ২০ লক্ষ (তথ্যগত অসংগতি)
  • ৩২ লক্ষ (আনম্যাপড)
  • সব মিলিয়ে প্রায় ১ কোটি ৫২ লক্ষ নোটিস।

শুনানি পর্বে (SIR hearing) এখন পর্যন্ত, ৪ লক্ষ ৯৮ হাজার মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে, ১ লক্ষ ৬৩ হাজার ব্যক্তির নাম অযোগ্য হিসেবে বাদ পড়ছে। অর্থাৎ এসআইআর শুনানি পর্ব (SIR hearing) শেষে মোট নাম বাদ যেতে পারে ৬ লক্ষ ৬১ হাজার জনের। তবে যাঁদের নাম বাদ যাচ্ছে, তাঁরা পরে ফর্ম ৬-এ আবেদন করে ফের নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। প্রসঙ্গত, এর আগে খসড়া তালিকা প্রকাশের প্রথম পর্বেই বাদ গিয়েছিল ৫৮ লক্ষ নাম।

শুরুতে মোট ভোটার সংখ্যা কত ছিল?

এসআইআর (SIR) পর্ব শুরুর সময় রাজ্যে মোট ভোটার ছিলেন, ৭ কোটি ৬৬ লক্ষের মতো (যেভাবে তথ্য দেওয়া হয়েছে)। আর এই মুহূর্তে শুনানি পর্ব শেষ হওয়ার পর পর্যন্ত রাজ্যে মোট বাদ পড়েছে ৬৪ লক্ষ ৮১ হাজার ৫৯৫ জন ভোটারের নাম। যদিও এখনও বড়সড় যাচাই প্রক্রিয়া বাকি। প্রায় ১৫ লক্ষ নামের ভেরিফিকেশন বাকি। আরও প্রায় ৫০ লক্ষ নাম পুনরায় রি-চেক হবে অবজারভার পর্যায়ে। সেখান থেকেও কিছু নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে।

'দ্য ওয়াল' আগেই খবর করেছিল ১ এবং ২ মার্চ কমিশনের একটি প্রতিনিধিদল রাজ্য সফরে আসবে। যেটা জানা যাচ্ছে সেই দলে থাকবেন উপ নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী (Gyanesh Bharti)। সঙ্গে থাকবেন সীমা খান্না। কমিশন সূত্রে খবর, সফরকালে সংশ্লিষ্ট জেলাগুলির জেলা নির্বাচনী আধিকারিক (DEO), পুলিশ কমিশনার (CP) ও জেলা পুলিশ সুপারদের (SP) সঙ্গে সরাসরি বৈঠক করবেন কেন্দ্রীয় আধিকারিকরা।

শুধু প্রশাসনিক কর্তাদের সঙ্গেই নয়, নির্বাচনকালীন নজরদারি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি যাচাই করতে বিভিন্ন এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গেও পৃথক বৈঠক হবে বলে জানা গিয়েছে। কমিশনের উদ্দেশ্য, মাঠপর্যায়ের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং বিধিনিষেধ কার্যকরের অবস্থা সরেজমিনে খতিয়ে দেখা। সব মিলিয়ে, আসন্ন নির্বাচনের আগে প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতির বাস্তব চিত্রই এই সফরের মাধ্যমে পর্যালোচনা করতে চাইছে নির্বাচন কমিশন।


```