স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের এবং দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে ছিল। পুরসভা একাধিকবার নোটিস দেওয়ার পরেও পরিবারগুলি সরে আসেনি, কারণ তাঁদের বিকল্প বাসস্থান ছিল না।
.jpeg.webp)
নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 31 July 2025 15:02
দ্য ওয়াল ব্যুরো: শহরে একটানা বৃষ্টির (Heavy Rains) জেরে রিজেন্ট পার্ক থানা (Regent Park) এলাকায় ধসে পড়ল একটি শতাব্দীপ্রাচীন বাড়ির একাংশ (Century-old building partially collapses)।
বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ এই ঘটনা ঘটে দাসানি স্টুডিয়োর পাশে, পূর্ব ভারতের ব্রিটিশ আমলের একটি পরিত্যক্ত ভবনে। ঐতিহাসিক হলেও বহু বছর ধরে এই বাড়িটি বসবাসের অযোগ্য বলে ঘোষণা করে পুরসভা। তবুও সেখানে দীর্ঘদিন ধরে প্রায় ছয়টি পরিবার বসবাস করছিলেন, যাঁদের যাওয়ার আর কোনও জায়গা ছিল না।
প্রত্যক্ষদর্শীদের কথায়, ভোর রাত থেকে টানা বৃষ্টির মধ্যে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির সামনের একাংশ। তখন ঘরে ঘুমাচ্ছিলেন অধিকাংশ বাসিন্দা। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান সকলে। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। আপাতত সেখানে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের এবং দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে ছিল। পুরসভা একাধিকবার নোটিস দেওয়ার পরেও পরিবারগুলি সরে আসেনি, কারণ তাঁদের বিকল্প বাসস্থান ছিল না।
ঘটনার খবর পেয়ে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে পৌঁছে যান। মন্ত্রী আশ্বাস দিয়েছেন, “প্রতিটি পরিবারকে নিরাপদ আশ্রয় এবং সরকারি পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। বর্ষার মধ্যে এ ধরনের পরিত্যক্ত ভবনে থাকা অত্যন্ত বিপজ্জনক। এ বিষয়ে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে।”
কয়েকদিন আগেই টানা বৃষ্টিতে শহরে বেশ কয়েকটি প্রাচীন বাড়ি ভেঙে পড়েছিল। ফের একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় প্রাচীন বাড়ি ঘিরে শহরে নতুন করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।