Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মৃত ব্যক্তিকে ‘বাবা’ সাজিয়ে আধার, ভোটার কার্ড, পাসপোর্ট বানানোর অভিযোগ, বাগদায় শোরগোল

 দেশজুড়ে এসআইআর (SIR) বা ভোটার তালিকা সংশোধনের কাজে নেমেছে নির্বাচন কমিশন।

মৃত ব্যক্তিকে ‘বাবা’ সাজিয়ে আধার, ভোটার কার্ড, পাসপোর্ট বানানোর অভিযোগ, বাগদায় শোরগোল

অভিযুক্ত রকি মণ্ডল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 31 July 2025 13:56

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে এসআইআর (SIR) বা ভোটার তালিকা সংশোধনের কাজে নেমেছে নির্বাচন কমিশন। এমন আবহে মৃত ব্যক্তিকে ‘বাবা’ সাজিয়ে নিজের আধার কার্ড, ভোটার কার্ড এমনকি পাসপোর্টও বানিয়ে (dead Indian's son to get Aadhaar, passport) ফেলার অভিযোগ উঠেছে রকি মণ্ডল নামে এক বাংলাদেশির বিরুদ্ধে (Bangladeshi man)। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বাগদায় (Bagda)।

সূত্রের খবর, বাগদা থানার অন্তর্গত বয়রা গ্রাম পঞ্চায়েতের বিজেপির উদ্বাস্তু সেলের সভাপতি সন্তু মিস্ত্রি ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগে জানান, রকি মণ্ডল নামে এক বাংলাদেশি যুবক বহু বছর আগে ভারতে এসে রামনগরের আয়েব মণ্ডল নামে এক ব্যক্তিকে নিজের বাবা বলে দাবি করেন। এরপর তাঁর পরিচয়ে রকি আধার ও ভোটার কার্ড তৈরি করেন। এমনকি সরকারি নথি জমা দিয়ে পাসপোর্টও সংগ্রহ করেছেন বলে অভিযোগ।

ঘটনার আরও চাঞ্চল্যকর দিক, আয়েব মণ্ডলের পুত্রবধূ আমেনা মণ্ডল জানিয়েছেন, তাঁর শ্বশুর বহু আগেই মারা গিয়েছেন। তিনি বলেন, “আমার শ্বশুর মারা গেছেন। বেঁচে থাকতে রকি মাঝে মধ্যে ওঁর কাছে আসত। কিন্তু রকি ওঁকে বাবা সাজিয়ে নিজের পরিচয়পত্র বানিয়েছে, আমরা জানতাম না। রকির সঙ্গে প্রায় ২০ বছর কোনও যোগাযোগ নেই। জানি, সে বাংলাদেশ থেকেই এসেছিল।”

অভিযোগকারীর দাবি, এ ধরনের জালিয়াতির পিছনে স্থানীয় তৃণমূল নেতাদের মদত রয়েছে। সন্তু মিস্ত্রীর বক্তব্য, “স্থানীয় কিছু নেতারা বাংলাদেশিদের কাছ থেকে মোটা টাকা নিয়ে এ ভাবে ভারতীয় পরিচয়পত্র বানিয়ে দিচ্ছেন। এদের ভোট ব্যাঙ্ক হিসেবেই ব্যবহার করছে শাসকদল।” তিনি প্রশাসনের কাছে রকির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

যদিও স্থানীয় তৃণমূল নেতা পরিতোষ সাহা বলেন, “কে কাকে বাবা সাজিয়ে ভোটার কার্ড বানাচ্ছে, সেটা তো আমাদের দেখার কথা নয়। বিজেপি সবসময় রাজনীতির রং লাগাতে চায়। তবে যদি কেউ বেআইনিভাবে নথি তৈরি করে থাকে, প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে।”

এই মুহূর্তে রকি মণ্ডল পলাতক। বিজেপি নেতার দাবি, “রকি বুঝে গেছে, ওর পরিচয় ফাঁস হয়ে গিয়েছে। তাই এখন সে লুকিয়ে আছে। আমাদের কাছে তথ্য আছে, সে এক ভারতীয় মহিলাকে বিয়েও করেছে। পুরো ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত হওয়া উচিত।” প্রশাসন জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। 
 


```