Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

ডিভিসি-র জল ছাড়াকে ঘিরে তুঙ্গে কেন্দ্র-রাজ্য দ্বন্দ্ব, তৃণমূলের অভিযোগ, ‘ম্যান মেড বন্যা’

ঋতব্রতর আরও দাবি, ‘‘ওরা ২৮ দিনের হিসাব দিয়েছে। অথচ আমরা বলছি, জুন-জুলাই মিলিয়ে ডিভিসি প্রায় ৫০ হাজার ২৮৭ লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে। ২০২৩ সালের তুলনায় তা ৩০ গুণ বেশি। ২০২৪ সালের তুলনায় ১১ গুণ। এই জলেই ভেসে গিয়েছে দক্ষিণবঙ্গের চাষবাস, ভিটেমাটি।’’

ডিভিসি-র জল ছাড়াকে ঘিরে তুঙ্গে কেন্দ্র-রাজ্য দ্বন্দ্ব, তৃণমূলের অভিযোগ, ‘ম্যান মেড বন্যা’

মমতা বন্দ্যোপাধ্যায়।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 6 August 2025 18:18

দ্য ওয়াল ব্যুরো: টানা বর্ষণ এবং ডিভিসি-র জল (DVC Water Release) ছাড়াকে কেন্দ্র করে ফের উত্তপ্ত কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক (Centre-state conflict)। রাজ্যের একাধিক জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। হুগলির আরামবাগ থেকে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল— ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)-এর বিরুদ্ধে অভিযোগ তোলেন। তাঁর দাবি, কোনও সতর্কতা বা আলোচনা ছাড়াই অতিরিক্ত জল ছাড়ায় দক্ষিণবঙ্গে সৃষ্টি হয়েছে ‘ম্যান মেড বন্যা’।

এই আবহে রাজ্যসভায় কেন্দ্রের দেওয়া তথ্য ঘিরে ফের বিতর্ক দানা বাঁধছে। তৃণমূলের সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন, কেন্দ্র তথ্য গোপন করছে এবং স্পষ্ট জবাব দিতে ব্যর্থ হয়েছে। 

জলশক্তি মন্ত্রকের কাছে চারটি প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন তিনি—
১) ১৮ জুন থেকে এখন পর্যন্ত ডিভিসি কি ২৭ হাজার লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে?
২) যদি হ্যাঁ, তবে সেই জল ছাড়ার আগে কি রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা হয়েছিল?
৩) আলোচনা হয়ে থাকলে, তার বিস্তারিত তথ্য কী?
৪) আর যদি আলোচনা না হয়ে থাকে, তবে তার কারণ কী?

এই প্রশ্নগুলির জবাবে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল জানান, গত ১৮ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে মোট ২৭,৯৮৭ লক্ষ কিউবিক মিটার জল ছাড়া হয়েছে। তাঁর দাবি, জল ছাড়ার সিদ্ধান্ত ডিভিসি কর্তৃপক্ষ নেয়, যাদের পরামর্শদাতা কমিটিতে কেন্দ্রীয় জল কমিশন (CWC), রিভার ম্যানেজমেন্ট, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিরাও থাকেন। সেই কমিটি বৈজ্ঞানিক উপায়ে নিয়ম মেনে জল ছাড়ার সিদ্ধান্ত নেয় বলেও দাবি করেন তিনি।

তবে এই জবাবে মোটেই সন্তুষ্ট নয় তৃণমূল। ঋতব্রতের বক্তব্য, ‘‘সরকার আমাদের প্রশ্নের কোনও স্পষ্ট উত্তর দেয়নি। আলোচনা হয়েছে কি না, সেটা জানতে চেয়েছিলাম। জবাবে তারা শুধু বলেছে কমিটি আছে। কিন্তু কমিটি থাকলেই তো আলোচনার প্রমাণ হয় না!’’ 

তাঁর আরও দাবি, ‘‘ওরা ২৮ দিনের হিসাব দিয়েছে। অথচ আমরা বলছি, জুন-জুলাই মিলিয়ে ডিভিসি প্রায় ৫০ হাজার ২৮৭ লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে। ২০২৩ সালের তুলনায় তা ৩০ গুণ বেশি। ২০২৪ সালের তুলনায় ১১ গুণ। এই জলেই ভেসে গিয়েছে দক্ষিণবঙ্গের চাষবাস, ভিটেমাটি।’’

তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, এই পরিস্থিতি পুরোপুরি ‘ম্যান মেড ডিজাস্টার’। তাঁদের অভিযোগ, বিজেপি সরকারের প্রত্যক্ষ মদতে ডিভিসি জল ছেড়েছে। এর রাজনৈতিক ইঙ্গিতও টেনেছেন ঋতব্রত। তাঁর মন্তব্য, ‘‘২০২৬-এ বাংলার মানুষ এর জবাব দেবে। বিজেপির রাজনৈতিক সলিল সমাধি অনিবার্য।’’

এ নিয়ে কেন্দ্রের তরফে এখনও পর্যন্ত নতুন করে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে সূত্রের খবর, পরিস্থিতি খতিয়ে দেখতে শীঘ্রই কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো হতে পারে রাজ্যে।


```