Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

সুন্দরবনে বাঘের রাজত্বে ক্যামেরার পাহারা! নজরবন্দি রয়্যাল বেঙ্গল টাইগারের প্রতিটি পদক্ষেপ

ডিসেম্বরেই শুরু সুন্দরবনের মেগা সেন্সাস অভিযান।

সুন্দরবনে বাঘের রাজত্বে ক্যামেরার পাহারা! নজরবন্দি রয়্যাল বেঙ্গল টাইগারের প্রতিটি পদক্ষেপ

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 10 November 2025 20:55

দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বরে শীত নামবে সুন্দরবনের (Sundarbans) অরণ্যে, আর সেই সঙ্গেই শুরু হবে রয়্যাল বেঙ্গল টাইগারের (Royal Bengal Tiger) নতুন শুমারি অভিযান। বন দফতর সূত্রে খবর, এ বার বাঘের গতিবিধি নজরবন্দি করতে গোটা জঙ্গলে বসানো হবে ১,৪৮৪টি ট্র্যাপ ক্যামেরা, ছড়িয়ে থাকবে প্রায় ৪,১০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে। এক মাসেরও বেশি সময় ধরে চলবে এই তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কাজ।

২৬ নভেম্বর থেকে শুরু হবে ক্যামেরা বসানোর প্রস্তুতি। ইতিমধ্যেই বনকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে— কোথায়, কী ভাবে ক্যামেরা স্থাপন করতে হবে, কীভাবে তথ্য সংরক্ষণ করতে হবে— সবকিছু নিয়েই তৈরি বিস্তারিত নির্দেশিকা। প্রায় আড়াইশো বনকর্মী নামবেন এই অভিযানে।

বন দফতরের এক আধিকারিক জানালেন, “প্রতি বছর নির্দিষ্ট সময়ে বাঘ গণনা হয়। তবে এ বার প্রযুক্তি আরও উন্নত— ক্যামেরা ট্র্যাপিং-এর পাশাপাশি তথ্য বিশ্লেষণে ব্যবহার হবে বিশেষ অ্যাপ।”

দু’বছর আগে প্রকাশিত রিপোর্টে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ৯৬। বন দফতরের আশা, এ বার সেই সংখ্যা ১০০ পেরোবে। তবে শুধু সংখ্যাই নয়, এ বছরের গণনায় নজর থাকবে বাঘের আচরণ, খাদ্যের জোগান এবং শিকারের প্রজাতির উপস্থিতি নিয়েও।

বিশেষভাবে খতিয়ে দেখা হবে, জঙ্গলে হরিণ, বুনো শুয়োর বা অন্যান্য শিকারপ্রাণীর সংখ্যা কতটা রয়েছে। কারণ, বনকর্মীদের মতে, খাবারের জোগান কমে যাওয়া অনেক সময় বাঘকে লোকালয়ে ঢুকতে বাধ্য করছে। তাই এই বছর বাড়তি জোর দেওয়া হচ্ছে খাদ্যচক্রের স্থিতিশীলতা যাচাইয়ে।

এক আধিকারিকের কথায়, “বাঘের শুমারি মানেই এখন আর শুধু সংখ্যা নয়, বরং পুরো পরিবেশব্যবস্থার এক বৈজ্ঞানিক বিশ্লেষণ।”

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে শুমারির প্রথম পর্যায়। আর তখনই সুন্দরবনের অরণ্যে প্রতিটি বাঘের চলাচল ধরা পড়বে ক্যামেরার চোখে— বিশ্বের একমাত্র ম্যানগ্রোভে রাজত্ব করা রয়্যাল বেঙ্গল টাইগারদের জীবনের নেপথ্যের গল্পও উঠে আসবে সেই ছবিতেই।


```