Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

ঝাড়গ্রামের হেমন্তে নলেন গুড়ের ঘ্রাণ, মিষ্টির দেশে তবু চিন্তার ছায়া

খেজুর গাছ কমছে, রসও কম! তবু থেমে নেই গুড়ের উনুন আর হেমন্তের মিষ্টি হাওয়া।

 ঝাড়গ্রামের হেমন্তে নলেন গুড়ের ঘ্রাণ, মিষ্টির দেশে তবু চিন্তার ছায়া

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 10 November 2025 19:38

দ্য ওয়াল ব্যুরো: ভোরের কুয়াশায় ঢেকে থাকা ঝাড়গ্রামের মাঠে নেমেছে হেমন্ত। ঠান্ডা হাওয়ার ছোঁয়ায় যেন জেগে উঠেছে প্রকৃতি। এই সময়টাতেই শুরু হয় জেলার ঐতিহ্যবাহী এক রসাল অধ্যায়, খেজুর রস আর নলেন গুড়ের মরশুম।

ইতিমধ্যেই বিনপুর, জামবনি থেকে বেলপাহাড়ি পর্যন্ত গ্রামাঞ্চলে ডেরা বেঁধেছেন রস সংগ্রহকারীরা, যাঁদের স্থানীয়রা ভালবেসে বলেন ‘শিউলি’। ভোররাত থেকেই তাঁদের ব্যস্ততা, গাছের কাণ্ডে ঝুলছে মাটির হাঁড়ি, ফুটছে রসের টিনের পাত্র, তার গন্ধ মিশে যাচ্ছে সকালের কুয়াশায়। সেই ফুটন্ত রসই রূপ নিচ্ছে সোনালি গুড়ে— যা শুধু খাদ্য নয়, ঝাড়গ্রামের মাটির সঙ্গে মিশে থাকা এক ঐতিহ্য।

বিনপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশচন্দ্র সর্দার জানালেন, “খেজুর রস আমাদের সংস্কৃতির অঙ্গ। গুড়ের সঙ্গে জড়িয়ে আছে আমাদের শিকড়ের গল্প।”

তবে এই মিষ্টি মরশুমে একটু তিক্ততাও রয়েছে। শিউলিদের অভিযোগ, খেজুর গাছের সংখ্যা প্রতি বছরই কমছে। জামবনির গিধনি গ্রামের আসাউদ্দিন দালাল বললেন, “ঠান্ডা ঠিকমতো না পড়ায় রসও কম হচ্ছে। যা পাচ্ছি, তা দিয়েই গুড় বানাচ্ছি। কিলোপ্রতি ১২০ টাকায় বিক্রি করছি।”

খেজুর গাছের মালিকরাও চিন্তিত। স্থানীয় জগেন মুর্মু জানালেন, “প্রতিবারের মতো এবারও মাস তিনেকের জন্য গাছ লিজে দিয়েছি। কিন্তু গাছ কমে যাওয়ায় শিউলিরা আগের মতো রস পাচ্ছেন না।”

তবু উৎসবের আবহ কমেনি। পর্যটকদের ভিড় বাড়ছে ঘাগড়া, বেলপাহাড়ি, লোধাশুলি এলাকায়। প্লাস্টিকের ছোট কৌটোয় বিক্রি হচ্ছে নলেন গুড়, হাতে তুলে নিচ্ছেন পর্যটকরা স্মৃতিচিহ্নের মতো। বিক্রেতা নুর মহম্মদ মণ্ডলের কথায়, “আমাদের পাহাড়ি এলাকার খেজুর রসের ঘ্রাণ আলাদা। তাই বিক্রিও দারুণ চলছে।”

শিউলিরা আশায় বুক বেঁধেছেন, শীত পড়বে, ঠান্ডা বাড়বে, রসও হবে মিষ্টি আর ঘন। কারণ, ঝাড়গ্রামের হেমন্ত মানেই সকালের কুয়াশায় খেজুর রসের গন্ধ, উনুনে ফুটতে থাকা ঘন গুড়, আর সেই সুবাসে ভরে ওঠা বাঙালির শীতের শুরু।


```