Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

খেজুরি কাণ্ডে রাজ্য পুলিশের তদন্তেই আস্থা হাইকোর্টের! কী নির্দেশ দিলেন বিচারপতি

খেজুরি মেলা দেখতে গিয়ে মৃত্যু হয় দুই যুবক— সুজিত দাস ও সুধীর পাইকের। পুলিশের দাবি, বৈদ্যুতিক তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে তাঁদের। তবে এই দাবি মানতে নারাজ মৃতদের পরিবার ও বিজেপি নেতৃত্ব।

খেজুরি কাণ্ডে রাজ্য পুলিশের তদন্তেই আস্থা হাইকোর্টের! কী নির্দেশ দিলেন বিচারপতি

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 26 August 2025 12:37

দ্য ওয়াল ব্যুরো: খেজুরিতে বিজেপি কর্মী মৃত্যুর ঘটনায় (Khejuri Case) রাজ্য পুলিশের তদন্তেই (State Police Investigation) ভরসা করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, রাজ্য পুলিশের সিআইডির তত্ত্বাবধানেই হবে তদন্ত। নির্দেশ, এডিজি ও ডিআইজি, সিআইডির নজরদারিতে গঠিত হবে একটি বিশেষ তদন্তকারী দল।

আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে তদন্তের অগ্রগতির রিপোর্ট আদালতে জমা দিতে হবে। একইসঙ্গে ময়নাতদন্তের রিপোর্ট তুলে দিতে হবে তদন্তকারী আধিকারিকদের হাতে। আদালতের বক্তব্য, সমস্ত ভিডিওগ্রাফি ও ঘটনার যাবতীয় তথ্য ইতিমধ্যেই জমা পড়েছে। সেগুলির ভিত্তিতেই চলবে পরবর্তী পদক্ষেপ।

খেজুরি মেলা দেখতে গিয়ে মৃত্যু হয় দুই যুবক— সুজিত দাস ও সুধীর পাইকের। পুলিশের দাবি, বৈদ্যুতিক তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে তাঁদের। তবে এই দাবি মানতে নারাজ মৃতদের পরিবার ও বিজেপি নেতৃত্ব। ঘটনাস্থলে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, "এটা নিছক দুর্ঘটনা নয়, বরং রাজনৈতিক খুন। পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সুজিত ও সুধীরকে।"

পরিবারেরও অভিযোগ, "বিদ্যুৎস্পৃষ্ট হলে শরীরে এমন আঘাতের চিহ্ন থাকে না। একাধিক ক্ষত স্পষ্ট প্রমাণ দেয়, কোনও আঘাতে মৃত্যু হয়েছে। পুলিশ শুরু থেকেই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। স্থানীয় রাজনৈতিক দলের চাপে সত্যি গোপন করছে পুলিশ।"

এদিন আদালতে মামলাকারীর আইনজীবী বলেন, "আঘাতের চিহ্ন নিজেই প্রমাণ করে, এটা দুর্ঘটনা নয়। আরও গভীর তদন্ত প্রয়োজন।"

এদিকে, পুলিশের প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছিল, বৈদ্যুতিক খুঁটির তারে হাত লাগাতেই দুই যুবক মাটিতে লুটিয়ে পড়েন। এই পরিস্থিতিতে হাইকোর্টের রায় নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও আদালতের নির্দেশে মৃতদের পরিবার সন্তুষ্ট কি নাপরিবার, তা এখনও স্পষ্ট নয়। এ ব্যাপারে তাঁদের কোনও প্রতিক্রিয়া জানা গেলে প্রতিবেদনে আপডেট করা হবে।


```