Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ভাঙা হবে জয়ন্ত সিং-এর সেই সাদা 'প্রাসাদ', ২ মাসের মধ্যে কাজ সম্পন্নের নির্দেশ হাইকোর্টের

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, ওই বাড়ি তৈরির আগে সেখানে পুকুর, ডোবা ছিল। সব বুঁজিয়ে জয়ন্ত সিং বেআইনিভাবে ওই বাড়ি তৈরি করেছিলেন।

ভাঙা হবে জয়ন্ত সিং-এর সেই সাদা 'প্রাসাদ', ২ মাসের মধ্যে কাজ সম্পন্নের নির্দেশ হাইকোর্টের

জয়ন্ত সিং

শেষ আপডেট: 19 May 2025 19:39

দ্য ওয়াল ব্যুরো: কামারহাটির তৃণমূল যুবনেতা জয়ন্ত সিং-এর (Jayanta Singh) অট্টালিকা ভাঙার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগামী ৮ সপ্তাহ অর্থাৎ ২ মাসের মধ্যে ওই বাড়ি ভেঙে ফেলতে হবে বলে কামারহাটি পুরসভাকে (Kamarhati Municipal Corporation) নির্দেশ দিয়েছে রাজ্যের উচ্চ আদালত। ওই বাড়ি বেআইনিভাবে তৈরি হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই প্রেক্ষিতেই এই নির্দেশ।

গত বছর কামারহাটিতে মারধরের ঘটনায় নাম জড়িয়েছিল ওই জয়ন্তর। তারপর থেকেই একে একে নানা অভিযোগ উঠে আসে তাঁর বিরুদ্ধে। পরবর্তী ক্ষেত্রে গ্রেফতারও করা হয় তাঁকে। জয়ন্তর বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পরই আড়িহাদহে তাঁর প্রাসাদোপম বাড়ির খোঁজ মেলে। পরে অভিযোগ ওঠে, আড়িয়াদহের মৌসুমী মোড়ের কাছে একটি জমি দখল করে ওই বাড়ি তৈরি করেছিলেন জয়ন্ত। এতদিন পর সেই বাড়িই ভাঙার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, ওই বাড়ি তৈরির আগে সেখানে পুকুর, ডোবা ছিল। সব বুঁজিয়ে জয়ন্ত সিং বেআইনিভাবে ওই বাড়ি তৈরি করেছিলেন। এদিকে, কামারহাটি পুরসভার বক্তব্য, ওই বাড়ি সম্পর্কে তাঁরা কিছুই জানত না। তবে পরে তাঁদের কাছে খবর এসেছিল যে, বাড়ি বানানোর জন্য পিছনের পুকুরের একাংশ ভরাট করা হয়। পরবর্তী ক্ষেত্রে সেই বাড়ি ভাঙতে চেয়ে আদালতের দ্বারস্থ হয় কামারহাটি পুরসভা।

কামারহাটিতে মা-ছেলেকে মারধরের ঘটনায় গ্রেফতার হয়েছিলেন জয়ন্ত সিং। তবে এলাকায় তাঁকে 'জায়ান্ট সিং' বলে চেনে অনেকে। আড়িয়াদহ এলাকায় সাট্টা-জুয়ার ঠেক চালানো, তোলাবাজি, মধুচক্র চালানোর মতো অভিযোগ রয়েছে জয়ন্তের বিরুদ্ধে। মদন মিত্র সহ একাধিক তৃণমূল নেতার সঙ্গে জয়ন্তর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তাতে শাসক দলের অস্বস্তিও বাড়ে। এরই মধ্যে তাঁর সাদা অট্টালিকার খোঁজ পেয়েছিল পুলিশ। যে বাড়ি দেখে তাজ্জব হয়ে গেছিল সকলেই। 


```