Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

গড়িয়াহাটে ডাকাতি! প্রেমিকার কাছে ২০ লক্ষ টাকা রেখেও রেহাই মিলল না, বড় সাফল্য পুলিশের

গত এপ্রিলে গড়িয়াহাটের একটি বুটিকে ডাকাতির ঘটনা ঘটে। তদন্তে নেমে পুলিশ দেখেন, ডাকাতির আগে দোকানের সিসিটিভি বন্ধ করা হয়েছিল।

গড়িয়াহাটে ডাকাতি! প্রেমিকার কাছে ২০ লক্ষ টাকা রেখেও রেহাই মিলল না, বড় সাফল্য পুলিশের

নিজস্ব চিত্র।

শেষ আপডেট: 19 May 2025 19:04

দ্য ওয়াল ব্যুরো: এক মাসের মধ্যে গড়িয়াহাটের ডাকাতির (Gariahat Robbery) ঘটনার কিনারা করল পুলিশ। গড়িয়াহাটের একটি বুটিক থেকে ২০ লক্ষ টাকা ডাকাতির ঘটনায় ডাকাতকে গ্রেফতারের পাশাপাশি ১৭ লক্ষ টাকা বাজেয়াপ্তও করেছে পুলিশ।

ধৃত রাহুল শীলকে এদিন আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ। ২৭ মে পর্যন্ত তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

গত এপ্রিলে গড়িয়াহাটের একটি বুটিকে ডাকাতির ঘটনা ঘটে। তদন্তে নেমে পুলিশ দেখেন, ডাকাতির আগে দোকানের সিসিটিভি বন্ধ করা হয়েছিল। পুলিশ নিশ্চিত হয়, ডাকাতির সঙ্গে এমন কোনও ব্যক্তি জড়িত রয়েছেন যিনি দোকানের খুঁটিনাটি জানেন। 

এরপরই পুলিশ জানতে পারে, ঘটনার পর থেকেই ওই দোকানের সঙ্গে যুক্ত রাহুল শীল বেপাত্তা। দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফের ওই বাসিন্দার মোবাইল ফোনটিও তখন থেকেই বন্ধ। সন্দেহভাজনের তালিকায় তখন থেকেই রাহুল পুলিশের নজরে ছিল।

এদিন এক সাংবাদিক বৈঠকে পুলিশের তরফে জানানো হয়, রাহুলের খোঁজ করতে গিয়ে জানা যায় তার প্রেমিকা কাজলের কথা। নরেন্দ্রপুরের কুসুম মণ্ডল পাড়ায় মামা ঝন্টু সরকারের বাড়িতে থাকে কাজল। গত কয়েকদিন ধরে পুলিশের নজরে ছিল বাড়িটি। পুলিশের দাবি, গত ১৭ মে ওই বাড়ি ঘিরে ফেলতেই বাড়ির পিছনের দিক থেকে একটি ব্যাগ পেছনের ঝোপের মধ্যে কে ফেল দেয়। সেই ব্যাগ থেকে মেলে ১৭ লক্ষ টাকা।

পুলিশের দাবি, পরের দিন সকালে প্রেমিকার বাড়ি থেকে টাকা নিতে এসেছিল রাহুল। তখনই তাকে হাতে নাতে পাকড়াও করা হয়েছে। রাহুলের প্রেমিকাকে এখনও গ্রেফতার না করা হলেও মামলায় ষড়যন্ত্রকারী হিসেবে তাঁর নামও রেখেছে পুলিশ। 


```