Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

Kunal Ghosh: হাইকোর্টে রুল জারি, কুণাল বললেন 'বাম-বিজেপির আনন্দ পাওয়ার কিছু হয়নি, এটা পদ্ধতি'

বিচারপতি বিশ্বজিৎ বসু এবং আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য-সহ (Bikash Ranjan Bhattacharya) অন্যান্য আইনজীবীদের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনায় আদালত অবমাননার রুল জারি করেছে কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। যেখানে তৃণমূল নেতা (TMC) কুণাল ঘোষ (Kunal Ghosh) এবং উচ্চ প্রাথমিকের বিক্ষোভকারী সাত জন চাকরিপ্রার্থীর নাম রয়েছে। ব্যাপারটা নিয়ে যে মোটেই চিন্তার কিছু নেই, সে কথাই ঠারেঠোরে বুঝিয়ে দিলেন কুণাল।

Kunal Ghosh: হাইকোর্টে রুল জারি, কুণাল বললেন 'বাম-বিজেপির আনন্দ পাওয়ার কিছু হয়নি, এটা পদ্ধতি'

কুণাল ঘোষ

শেষ আপডেট: 19 May 2025 16:41

দ্য ওয়াল ব্যুরো: বিচারপতি বিশ্বজিৎ বসু এবং আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য-সহ (Bikash Ranjan Bhattacharya) অন্যান্য আইনজীবীদের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনায় আদালত অবমাননার রুল জারি করেছে কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। যেখানে তৃণমূল নেতা (TMC) কুণাল ঘোষ (Kunal Ghosh) এবং উচ্চ প্রাথমিকের বিক্ষোভকারী সাত জন চাকরিপ্রার্থীর নাম রয়েছে। ব্যাপারটা নিয়ে যে মোটেই চিন্তার কিছু নেই, সে কথাই ঠারেঠোরে বুঝিয়ে দিলেন কুণাল।

হাইকোর্ট চত্বরে দাঁড়িয়ে সোমবার তৃণমূল নেতা বলেন, "বিচারপতিদের প্রতি পূর্ণ আস্থা আছে আমার। আদালত ও বিচার ব্যবস্থাকে পরদস্তুর সম্মান করি। আমার নামে রুল জারি করা একটা পদ্ধতি। আগেই আমার হলফনামা জমা হয়ে যেত, যেহেতু পুলিশের রিপোর্ট পেতে দেরি হয়েছে তাই আমার আইনজীবীরা জানিয়েছিলেন হলফনামায় রিপোর্টের কথা উল্লেখ করা প্রয়োজন, সেই কারণেই হলফনামাটা দেওয়া হয়নি।"

তিনি আরও বলেন, "আমার নামে যে রুল জারি হয়েছে, এটা একটা পদ্ধতি। কিছু বাম-বিজেপি, যারা আমার নামটা ঢুকিয়েছে, তাদের আনন্দ পাওয়ার কিছু ঘটনা ঘটেনি। আমি যেখানে দাঁড়িয়ে ছিলাম, সেখানেই আছি।" স্পষ্ট করে তিনি এও জানিয়ে দেন, সেদিন যারা কোর্ট চত্বরে বিশৃঙ্খলা বা আপত্তিকর মন্তব্য করেছে, তা তিনি কোনও ভাবেই সমর্থন করেন না।

কলকাতা হাই কোর্টের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের চেম্বারের বাইরে বেশ কিছু দিন আগে বিক্ষোভ দেখান উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একাংশ। বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য এবং স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে।

এই ঘটনায় আদালত অবমাননার মামলা করতে চেয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করেন বার অ্যাসোসিয়েশনের কয়েক জন আইনজীবী। প্রধান বিচারপতির বেঞ্চ এই ঘটনায় ক্ষোভপ্রকাশ করে। ডিভিশন বেঞ্চ আদালত অবমাননার মামলা দায়ের করার অনুমতি দেয়। বিচারপতি বসুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন, এই অভিযোগে কুণালের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়।


```