Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কুণাল ঘোষ সহ আটজনের বিরুদ্ধে রুল ইস্যু! কোন মামলায় নির্দেশ দিল হাইকোর্ট

এসএসসি নিয়োগ দুর্নীতির মামলার রায়ের পর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম সহ একাধিক আইনজীবীর ওপর হামলার চেষ্টার অভিযোগ ওঠে। 

কুণাল ঘোষ সহ আটজনের বিরুদ্ধে রুল ইস্যু! কোন মামলায় নির্দেশ দিল হাইকোর্ট

কুণাল ঘোষ

শেষ আপডেট: 19 May 2025 15:58

দ্য ওয়াল ব্যুরো: এসএসসি নিয়োগ দুর্নীতির মামলার রায়ের পর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম সহ একাধিক আইনজীবীর ওপর হামলার চেষ্টার অভিযোগ ওঠে। সেই ঘটনায় কলকাতা হাইকোর্টে স্বতঃপ্রণোদিত মামলা হয়। সোমবার সেই মামলাতেই তৃণমূল নেতা কুণাল ঘোষ সহ আটজনের বিরুদ্ধে রুল ইস্যু করার নির্দেশ দিল রাজ্যের উচ্চ আদালত।

সময়ের মধ্যে কেন উত্তর দেওয়া হয়নি, এই কারণেই কলকাতা হাইকোর্টের তিন বিচারপতির বেঞ্চ এই আটজনের বিরুদ্ধে রুল ইস্যু করেছে। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেকদিন আগে নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু তার জবাবও এখনও পাওয়া গেল না। কুণালের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্যের আর্জি ছিল, তাঁর মক্কেলের বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে সেটা ঠিক না। কারণ তিনি ঘটনাস্থলে ছিলেন না। আর জবাব বা প্রত্যুত্তর দেওয়ার জন্য আরও একটু সময় দেওয়া হোক।

আদালতের অবশ্য বক্তব্য, কাউকে জেলে পাঠানো হচ্ছে না। তাই এই বিষয়ে আর সময় দেওয়া যাবে না। এই প্রেক্ষিতে নির্দেশ, কেন জবাব দিতে এত সময় লাগছে, শুধু মুখে এটা বললেই হবে না। আগামী ১৬ জুন এই মামলার পরবর্তী শুনানি।

গত এপ্রিল মাসে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর চেম্বার ঘেরাও করেন শারীর শিক্ষা এবং কর্মশিক্ষার শিক্ষকদের একাংশ। সেই ঘটনাতে তৃণমূল সরকারকে দায়ী করেছিলেন আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য। অভিযোগের সুরে বলেছিলেন, ''যারা লড়াই করে আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন তাঁদের বিরুদ্ধে শাসক দল দুর্নীতির পক্ষে যারা আছেন তাঁদের লেলিয়ে দিচ্ছে।'' যারা প্রতিবাদ করছিলেন তাঁদের বক্তব্য ছিল, বিকাশ ভট্টাচার্যের মতো একাংশ আইনজীবী কথায় কথায় আদালতের দ্বারস্থ হয়ে একাংশ শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি খেতে উঠে পড়ে লেগেছেন। এরই প্রতিবাদ জানাতেই বিক্ষোভ কর্মসূচি। 
 


```