Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SSC: বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের লাঠিচার্জ, পুলিশি অতিসক্রিয়তার অভিযোগে হাইকোর্টে মামলা

লাঠিচার্জের ঘটনার প্রতিবাদ করে গত শুক্রবার গোটা রাজ্যজুড়ে ইতিমধ্যে 'ধিক্কার দিবস' পালনের ডাক দিয়েছিলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা।

SSC: বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের লাঠিচার্জ, পুলিশি অতিসক্রিয়তার অভিযোগে হাইকোর্টে মামলা

ফাইল ছবি

শেষ আপডেট: 19 May 2025 12:22

দ্য ওয়াল ব্যুরো: চাকরি ফিরে পেতে বিকাশ ভবনের (Bikash Bhavan) সামনে অবস্থান-বিক্ষোভে অনড় রয়েছেন 'যোগ্য' চাকরিহারারা (Jobless Teachers)। এদিকে তাঁদের ওপর পুলিশি লাঠিচার্জের (Police Lathicharge) ঘটনায় সরগরম রাজ্য-রাজনীতি। এই ইস্যুতে এক চাকরিহারা শিক্ষক আগেই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিল। এবার পুলিশি অতিসক্রিয়তার অভিযোগে কলকাতা হাইকোর্টে ফের মামলা হল।

চাকরিহারাদের লাঠিচার্জ ইস্যুতে পুলিশের বক্তব্য ছিল, তাঁরা বহুক্ষণ ধৈর্য রেখেছিলেন। তবে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় মৃদু বলপ্রয়োগ করা হয়েছে। পাল্টা প্রতিবাদী চাকরিহারাদের বিরুদ্ধেই স্বতপ্রণোঃদিত এফআইআর দায়ের করেছে পুলিশ। এই পরই মূলত কলকাতা হাইকোর্টে পুলিশি অতিসক্রিয়তার অভিযোগে মামলা দায়ের হল।

অভিযোগ, বিধাননগর উত্তর থানা নোটিস পাঠিয়ে আন্দোলনকারীদের হেনস্থা করছে। পুলিশের পদক্ষেপ চ্যালেঞ্জ করেই মামলা দায়ের করেছেন আন্দোলনকারীদের একাংশ। এই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী বুধবার মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, লাঠিচার্জের ঘটনার প্রতিবাদ করে গত শুক্রবার গোটা রাজ্যজুড়ে ইতিমধ্যে 'ধিক্কার দিবস' পালনের ডাক দিয়েছিলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা।

ঠিক কী ঘটেছিল? বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বিকাশ ভবনের মূল ফটকের সামনে অবস্থান শুরু করেন চাকরি হারানো প্রার্থীরা। ভেঙে দেওয়া হয় বিকাশ ভবনের গেট। রাতের দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে লাঠিচার্জ শুরু করে পুলিশ। এই ঘটনায় একাধিক চাকরিহারা শিক্ষক গুরুতর আহত হন বলেই অভিযোগ। মারধরের পর পুলিশ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা তো দূর, অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও করেনি বলে জানান চাকরিহারারা।

পুলিশ জানিয়েছে, বিকাশ ভবনের বহু কর্মীকে আটকে রাখা হয়েছিল। তাঁদের বাড়ি পাঠানো মূল উদ্দেশ্য ছিল। তার জন্য যেটুকু বলপ্রয়োগ একান্ত জরুরি ছিল, সেটাই করা হয়েছে। 


```