Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'মুখ্যসচিবকে ডেকে পাঠানো হবে'! এগরা বিস্ফোরণ মামলায় রাজ্যকে ডেডলাইন দিল হাইকোর্ট

গত বছর ১৬ মে পূর্ব মেদিনীপুরের এগরার ১০৬ নম্বর বুথ এলাকায় একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন ১০ থেকে ১২ জন। বহু মানুষ আহত হন। 

'মুখ্যসচিবকে ডেকে পাঠানো হবে'! এগরা বিস্ফোরণ মামলায় রাজ্যকে ডেডলাইন দিল হাইকোর্ট

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 5 August 2025 13:41

দ্য ওয়াল ব্যুরো: এগরা বিস্ফোরণকাণ্ডে (Egra Blast Case) রাজ্য সরকারকে (State Govt) চূড়ান্ত হুঁশিয়ারি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগামী সাত দিনের মধ্যে রিপোর্ট না পেশ করলে রাজ্যের মুখ্যসচিবকে (Chief Secretary) সশরীরে হাজির হতে হবে - এমনটাই স্পষ্টত জানিয়ে দিয়েছে বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ।

গত বছর ১৬ মে পূর্ব মেদিনীপুরের এগরার ১০৬ নম্বর বুথ এলাকায় একটি বাজি কারখানায় (Firecraker Factory) ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন ১০ থেকে ১২ জন। বহু মানুষ আহত হন। ঘটনার পর থেকেই তদন্ত শুরু করে রাজ্যের সিআইডি (CID)। কিন্তু মামলাকারীদের অভিযোগ, এত দিন পরেও বিস্ফোরক আইনে কোনও ধারাই সংযুক্ত করা হয়নি, এমনকি জাতীয় তদন্ত সংস্থা (NIA)-র হাতে প্রাথমিক নথিও তুলে দেওয়া হয়নি।

এই অবস্থায় জাতীয় তদন্ত সংস্থার হাতে তদন্তভার তুলে দেওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। শুনানিতে রাজ্যের তরফে আরও কিছুটা সময় চেয়ে আবেদন জানানো হয়। তবে তাতে সন্তুষ্ট নয় আদালত।

এনআইএ-র আইনজীবীর তরফে আদালতে জানানো হয়েছে, যদি হাইকোর্ট বা কেন্দ্র তাদের তদন্তভার দেয়, তবে তারা তদন্তে আপত্তি করবে না। এদিকে আদালত এই প্রসঙ্গে রাজ্যের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে মন্তব্য করেছে যে, এখনও তদন্তে গাফিলতি রয়েছে।

সেই পরিপ্রেক্ষিতেই ডিভিশন বেঞ্চ স্পষ্ট ভাষায় জানিয়েছে, আগামী সাত দিনের মধ্যে রাজ্যের পক্ষ থেকে বিস্ফোরণ সংক্রান্ত রিপোর্ট পেশ না করা হলে, মুখ্যসচিবকে ব্যক্তিগতভাবে হাজিরা দিতে হবে।

এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৮ অগস্ট।


```