Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

টলিপাড়ার অচলাবস্থায় ক্ষুব্ধ হাইকোর্ট, ৭ দিনের মধ্যে সমাধানের নির্দেশ বিচারপতির

বিচারপতি এদিন স্পষ্টভাবে নির্দেশ দেন, ১৬ জুলাইয়ের মধ্যে তথ্য ও সংস্কৃতি দফতরের প্রধান সচিবকে সব পক্ষের বক্তব্য শুনে সমস্যার নিষ্পত্তি করতে হবে। পরবর্তী সিদ্ধান্ত হলফনামা আকারে ২৩ জুলাইয়ের মধ্যে আদালতে পেশ করতে হবে।

টলিপাড়ার অচলাবস্থায় ক্ষুব্ধ হাইকোর্ট, ৭ দিনের মধ্যে সমাধানের নির্দেশ বিচারপতির

ফাইল ছবি।

শেষ আপডেট: 8 July 2025 20:28

দ্য ওয়াল ব্যুরো: টলিপাড়ার (Tollywood) অচলাবস্থা নিয়ে ফের কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কাজ করতে গিয়ে পরিচালকদের যে বাধার মুখে পড়তে হচ্ছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি অমৃতা সিনহা। একাধিকবার নির্দেশ দেওয়া সত্ত্বেও রাজ্যের তরফে কার্যকর কোনও পদক্ষেপ না হওয়ায় এদিন সরাসরি প্রশ্ন তুলে তিনি জানিয়ে দেন, জীবিকা ও কাজের অধিকার সুনিশ্চিত করতে অবিলম্বে সক্রিয় হতে হবে রাজ্যকে।

বিচারপতি এদিন স্পষ্টভাবে নির্দেশ দেন, ১৬ জুলাইয়ের মধ্যে তথ্য ও সংস্কৃতি দফতরের প্রধান সচিবকে সব পক্ষের বক্তব্য শুনে সমস্যার নিষ্পত্তি করতে হবে। পরবর্তী সিদ্ধান্ত হলফনামা আকারে ২৩ জুলাইয়ের মধ্যে আদালতে পেশ করতে হবে।

আদালতে এদিন বিক্ষুব্ধ পরিচালকদের আইনজীবীরা জানান, একাধিকবার আদালতের নির্দেশ সত্ত্বেও এখনও টেকনিশিয়ানরা কাজ করতে ভয় পাচ্ছেন। হাইকোর্টে যাওয়ায় বেশ কয়েকজন পরিচালক কাজ হারিয়েছেন, এমনকি দু’জন মামলা তুলেও নিয়েছেন বলেও দাবি তাঁদের। টেকনিশিয়ানরাও ফেডারেশনের চাপে পড়ে পিছিয়ে আসছেন বলে আদালতে অভিযোগ পেশ করা হয়।

এই পরিস্থিতিতে বিচারপতি সিনহা রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। কেন এতদিনেও কোনও বাস্তব পদক্ষেপ নেয়নি সরকার? কেন আগের নির্দেশ মানা হয়নি? জানতে চাওয়া হয় রাজ্যের আইনজীবীর কাছে। জবাবে রাজ্যের আইনজীবী আদালতকে জানান, ডিভিশন বেঞ্চে এই মামলার একটি দিক এখনও বিচারাধীন থাকায় কিছুটা দেরি হচ্ছে। তবে শীঘ্রই সমস্ত পক্ষকে নোটিস পাঠিয়ে শুনানি শুরু হবে।

তবে সেই ব্যাখ্যায় সন্তুষ্ট হননি আদালত। বরং সাফ নির্দেশ দিয়েছেন, সাত দিনের মধ্যে প্রধান সচিবকে পদক্ষেপ করে সিদ্ধান্ত নিতে হবে। টলিপাড়ার শিল্পীদের জীবিকা যাতে কোনওভাবে ব্যাহত না হয়, তা নিশ্চিত করার দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকেই।

টলিপাড়ায় দীর্ঘদিন ধরে কাজ নিয়ে সংঘাত, চাপে পড়া পরিচালকদের আদালতের দ্বারস্থ হওয়া, এবং সেইপরিপ্রেক্ষিতে আদালতের একাধিক নির্দেশের পরও রাজ্যের নিষ্ক্রিয়তা— সব মিলিয়ে ক্রমেই বিস্তৃত হচ্ছে বিতর্কের পরিধি। এবার কি সত্যিই সমাধানের দিকে এগোবে এই জট? তাকিয়ে টলিউডের শিল্পীমহল।


```