Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

নিরাপত্তারক্ষীদের নিয়ে শুভেন্দু কি বিধানসভায় ঢুকতে পারবেন? ২১ জুলাই হাইকোর্টে সিদ্ধান্ত

শুভেন্দুর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য এদিন এই মামলার প্রত্যহ শুনানি চাইলেও, বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দেন, “বিষয়টি অতটা গুরুত্বপূর্ণ নয় যে, প্রতিদিন শুনানি দরকার।”

নিরাপত্তারক্ষীদের নিয়ে শুভেন্দু কি বিধানসভায় ঢুকতে পারবেন? ২১ জুলাই হাইকোর্টে সিদ্ধান্ত

শুভেন্দু অধিকারী।

শেষ আপডেট: 8 July 2025 19:43

দ্য ওয়াল ব্যুরো: বিধানসভার অন্দরে (West Bengal Legislative Assembly) বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের (Security Guard ) প্রবেশাধিকার থাকবে কি না, সেই বিষয়ে  আগামী ২১ জুলাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তবে মঙ্গলবার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত স্পষ্ট জানান, বিধানসভার ভিতরে অস্ত্র নিয়ে কারও প্রবেশের অনুমতি নেই—তা তিনি কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী হন বা রাজ্যেরই হোন।

শুভেন্দুর অভিযোগ, বিধানসভার ভিতরে একাধিকবার তিনি হেনস্তার শিকার হয়েছেন। সেই কারণেই নিজের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীদের রাখার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ছিল মামলার শুনানি।
 

সেখানে এজি বলেন, “সংবিধান ও বিধানসভার নিজস্ব বিধি মেনেই এই নিয়ম কার্যকর। সংসদেও ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের অস্ত্র-সহ প্রবেশ নিষিদ্ধ। বিধানসভাতেও বিধায়ক, মন্ত্রী বা বিরোধী দলনেতা—কোনও পক্ষেরই নিরাপত্তারক্ষীদের অনুমতি নেই ভিতরে ঢোকার। মার্শালের নেতৃত্বে বিধানসভার অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষিত হয়। সেখানে কেন্দ্র বা রাজ্য বলে আলাদা কিছু নেই।”

শুভেন্দুর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য এদিন এই মামলার প্রত্যহ শুনানি চাইলেও, বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দেন, “বিষয়টি অতটা গুরুত্বপূর্ণ নয় যে, প্রতিদিন শুনানি দরকার।”

উল্লেখযোগ্যভাবে, গত কয়েক মাসে একাধিকবার বিধানসভার ভিতরে শুভেন্দু অধিকারীর সঙ্গে শাসকদল তৃণমূলের বিধায়কদের তীব্র বাদানুবাদ হয়। বিরোধী দলনেতা বারবারই অভিযোগ করেছেন, তাঁর উপর শারীরিক ও মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে। সেই সেই পটভূমিকাতেই নিরাপত্তা রক্ষীদের প্রবেশের অনুমতি চেয়ে মামলা করেন তিনি।

এখন নজর ২১ জুলাইয়ের দিকে। ওই দিনই নির্ধারণ করবে হাইকোর্ট—শুভেন্দুর নিরাপত্তারক্ষীদের বিধানসভায় প্রবেশাধিকার আদৌ মিলবে কি না।


```