Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

চোরাচালানের বিরুদ্ধে বিএসএফের সফল অভিযান, উত্তর ২৪ পরগনায় উদ্ধার বিপুল পরিমাণ মাদক

১৩ আগস্ট ভোররাত সাড়ে তিনটার দিকে গোপন সূত্রে খবর পেয়ে সীমান্তবর্তী পেঁপে বাগান সংলগ্ন ধানক্ষেতে অতর্কিত নজরদারি শুরু করে বিএসএফ।

চোরাচালানের বিরুদ্ধে বিএসএফের সফল অভিযান, উত্তর ২৪ পরগনায় উদ্ধার বিপুল পরিমাণ মাদক

উদ্ধার হওয়া মাদক

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 13 August 2025 16:31

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণবঙ্গ সীমান্তে ফের বড় সাফল্য পেল বিএসএফ (BSF)। উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) সীমান্তবর্তী এলাকায় তল্লাশি অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ মাদক।

ভারত-বাংলাদেশ সীমান্তে ১৪৩ ব্যাটালিয়নের তারালি-১ সীমান্ত ফাঁড়ির জওয়ানরা (BSF Jawan) মাদক পাচারের চেষ্টা নস্যাৎ করে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিল জাতীয় সিরাপ উদ্ধার করেছেন।

১৩ আগস্ট ভোররাত সাড়ে তিনটার দিকে গোপন সূত্রে খবর পেয়ে সীমান্তবর্তী পেঁপে বাগান সংলগ্ন ধানক্ষেতে অতর্কিত নজরদারি শুরু করে বিএসএফ। কিছুক্ষণ পর দেখা যায়, ৫-৬ জন সন্দেহভাজন ব্যক্তি মাথায় বোঝা নিয়ে সীমান্তের দিকে এগোচ্ছে। জওয়ানরা তাদের থামতে বলতেই আতঙ্কে বোঝা ফেলে অন্ধকারে ও ঝোপের আড়ালে পালিয়ে যায় তারা।

পরে তল্লাশিতে ছয়টি প্লাস্টিকের বস্তা উদ্ধার হয়। তাতে মোট ৯৫ কেজি গাঁজা (১০৯টি প্যাকেটে ভরা) এবং ৫১০ বোতল উইনসেরেক্স সিরাপ মেলে। বিএসএফ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত মাদক স্থানীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে।

দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিকের কথায়, সীমান্তে চোরাচালান রুখতে বিএসএফ সর্বদা সতর্ক ও প্রতিশ্রুতিবদ্ধ। নিয়মিত টহল ও কৌশলগত পদক্ষেপের ফলে বড় মাপের পাচার কার্যক্রম বারবার ব্যর্থ হচ্ছে।


```