Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

ডিভিসির ছাড়া জলে ভেসে গেল মুণ্ডেশ্বরী নদীর ব্রিজ, আটকে দীপাঞ্চলের বাসিন্দারা

শনিবার সকাল ৭টা থেকে ৭০,৪৭৫ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে দুর্গাপুর ব্যারাজ থেকে। তাই বন্যার কমলা সতর্কতা জারি করেছে ডিভিসি।

ডিভিসির ছাড়া জলে ভেসে গেল মুণ্ডেশ্বরী নদীর ব্রিজ, আটকে দীপাঞ্চলের বাসিন্দারা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 21 June 2025 12:49

দ্য ওয়াল ব্যুরো: জল ছাড়ার পরিমাণ আরও বাড়িয়েছে ডিভিসি (DVC)। শুক্রবার রাত থেকেই ৭০ হাজার কিউসেক হারে জল ছাড়া শুরু করেছিল দামোদর ভ্যালি কর্পোরেশন। শনিবার সকাল ৭টা থেকে ৭০,৪৭৫ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে দুর্গাপুর ব্যারাজ থেকে। তাই বন্যার কমলা সতর্কতা জারি করেছে ডিভিসি।

জানা গিয়েছে, ঝাড়খণ্ড লাগোয়া বিহারের উপর নিম্নচাপ রয়েছে। তার ফলে ঝাড়খণ্ডে বৃষ্টি এতটাই বেড়ে গিয়েছে যে ডিভিসি বেশি জল ছাড়তে শুরু করেছে। একাধিক নদীর জলস্তর বাড়তে থাকায় উদ্বিগ্ন নবান্ন। সূত্রের খবর, এ ব্যাপারে ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছেন মুখ্য়সচিব মনোজ পন্ত।

জানা গিয়েছে, জল ছাড়ার আগে রাজ্যের সঙ্গে পরামর্শ করার জন্য ডিভিসি কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠান মুখ্যসচিব। অন্যদিকে, ডিভিসির তরফে জানানো হয়েছে সেচ দফতর ও রাজ্যের সঙ্গে সমন্বয়ে রেখেই জল ছাড়া হবে। না জানিয়ে জল ছাড়া হবে না।

এদিকে, ডিভিসির ছাড়া জলে হাওড়ার আমতায় ভেসে গিয়েছে দু'টি বাঁশের সেতু। ফলে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন আমতা দু'নম্বর ব্লকের ভাটোরা দীপাঞ্চল। গত কয়েকদিনে ডিভিসি থেকে দফায় দফায় জল ছাড়ার ফলে বাড়তে থাকে মুণ্ডেশ্বরী নদীর (Mundeswari River) জলস্তর।

গভীর রাতে ঢেউয়ের ধাক্কায় আমতার দু'নম্বর ব্লকের গায়েন পাড়া এবং কুলিয়ায় দু'টি বাঁশের সেতু ভেঙে যায়। যদিও হুগলির সঙ্গে সংযোগকারী জাঙ্গিপাড়ায় বাঁশের সেতুটি এখনও কোনওরকমে টিকে আছে।


```