Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

জেঠিমার দেহ ফ্রিজারে রেখেই ছাদনাতলায় গেলেন বর! সারা হল শুভ কাজ, শিউরে ওঠা কাণ্ড ঘাটালে

আইবুড়ো ভাতের আনন্দের মাঝেই নেমে এল শোক। জেঠিমার মৃতদেহ ফ্রিজারে রেখে ছাঁদনাতলায় গেলেন বর! দাসপুরের ঘটনায় তোলপাড়।

জেঠিমার দেহ ফ্রিজারে রেখেই ছাদনাতলায় গেলেন বর! সারা হল শুভ কাজ, শিউরে ওঠা কাণ্ড ঘাটালে

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 4 February 2026 20:26

দ্য ওয়াল ব্যুরো: সোমবার আইবুড়ো ভাতের অনুষ্ঠান ঘিরে আনন্দে মেতেছিল গোটা বাড়ি। কিন্তু সেই আনন্দ মুহূর্তের মধ্যেই বদলে যায় শোকে। হবু বরের আইবুড়ো ভাতের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর জেঠিমা রিতা আলু (৬০)-র। তবু পরিস্থিতির চাপে জেঠিমার মৃতদেহ পাড়ার একটি ক্লাবের ফ্রিজারে (dead body in freezer) রেখে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন বর সৌরেন আলু। এই ঘটনাকে ঘিরেই শোরগোল পড়ে গিয়েছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে।

ঘাটাল মহকুমার দাসপুরের চাঁইপাট বেলডাঙা গ্রামের বাসিন্দা সৌরেন আলু। পাশের বাড়িতেই থাকতেন তাঁর জেঠিমা রিতা আলু। আচমকা তাঁর মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া। রিতার ছয় মেয়ে— সকলেরই বিয়ে হয়ে গিয়েছে এবং তাঁরা প্রত্যেকেই দাসপুরের বাইরে থাকেন। খবর পেয়ে তাঁরা রওনা দিলেও মায়ের সৎকাজ সম্পন্ন করতে তাঁদের পৌঁছোতে সময় লাগছিল।

পরিবারের দাবি, সেই কারণেই আপাতত জেঠিমার মৃতদেহ সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। পাড়ার একটি ক্লাবের সঙ্গে কথা বলে, তাদের অনুমতি নিয়েই ফ্রিজারে মৃতদেহ রাখা হয়। পরিবারের সদস্যদের বক্তব্য, মৃতার জামাই ও মেয়েরা অনুরোধ করেছিলেন, তাঁরা না আসা পর্যন্ত যেন দাহ না করা হয়।

এদিকে জেঠিমার মৃতদেহ ফ্রিজারে রেখে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শুরু হয় জোর চর্চা। অনেকের কাছেই বিষয়টি অস্বাভাবিক ও হৃদয়বিদারক বলে মনে হয়েছে। তবে সৌরেনের পরিবারের সদস্যরা জানান, গভীর কষ্ট বুকে চেপেই তাঁদের বিয়েবাড়ির আয়োজন চালিয়ে যেতে হয়েছে।

বরের বৌদি সরস্বতী আলু বলেন, “আমাদের খুব খারাপ লাগছে। আমার কাকিমা চলে গিয়েছেন। কিন্তু ওঁর মেয়েরা আর জামাইরা বলেছেন, তাঁরা না এলে যেন দেহ দাহ করা না হয়। কোথাও দেহ রাখার ব্যবস্থা করতে অনুরোধ করেছিলেন। সেই কারণেই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হই।”
 


```