Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

গৌরহাটি ইএসআই হাসপাতালের বেডে কুকুর! ছবি ভাইরাল হতে বিতর্ক

বিজেপির স্থানীয় নেতৃত্বের অভিযোগ,জুটমিল শ্রমিকরা এলে বলে বেড নেই।আর দেখা গেল একটি বেড দখল করে ঘুমিয়ে আছে কুকুর।

গৌরহাটি ইএসআই হাসপাতালের বেডে কুকুর! ছবি ভাইরাল হতে বিতর্ক

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 4 February 2026 18:46

দ্য় ওয়াল ব্যুরো, হুগলি: হাসপাতালের যে বেডে রোগীদের থাকার কথা, সেই বেডে শুয়ে আছে কুকুর। এমনই ছবি দেখা গেল হুগলির গৌরহাটি ইএসআই হাসপাতালে। বিজেপির স্থানীয় নেতৃত্বের অভিযোগ,জুটমিল শ্রমিকরা এলে বলে বেড নেই।আর দেখা গেল একটি বেড দখল করে ঘুমিয়ে আছে কুকুর।

বুধবার হাসপাতালের বেডে কুকুর শুইয়ে আছে এ কথা জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। হাসপাতালে ছুটে আসেন স্থানীয় বিজেপি নেতা কিষান সাউ। তিনি বলেন, "আমার সামনেই মহিলা ওয়ার্ডে একটি বেড দখল করে শুইয়ে থাকতে দেখা যায় একটি কুকুরকে। আমি বিষয়টি কাকে জানাব, বুঝতে পারছিলাম না। কারণ কেউ সেই সময় সেখানে ছিল না। নার্স অ্যাটেনডেন্ট কেউ নয়। বেলা এগারোটার সময় হাসপাতালের সুপারও হাসপাতালে ছিলেন না।"

বিজেপি নেত্রী কেয়া ঘোষ বলেন, "এটা তো স্বাভাবিক দৃশ্য।মানুষের বিছানায় কুকুর।কয়েকদিন আগে দেখা গেছে এক শিশুর মাথা নিয়ে গেছে কুকুর। অবাধ যাতায়াত। এরকম অনেক জায়গাতেই হচ্ছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। এরাজ্য এমন আরও অনেক ছবি দেখেছে। কুকুরের ডায়ালিসিসি মানুষের হাসপাতালে হয়।"

তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, "এটা আমার জানা নেই। এমন ঘটনা ঘটলে অবশ্যই প্রশাসনকে ব্যবস্থা নিতে অনুরোধ করব।"

পরে বিষয়টি খতিয়ে দেখে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন গৌরহাটি ইএসআই হাসপাতালের সুপার সোমনাথ পাণ্ডে। তিনি বলেন, "একটি ভিডিও আমি দেখলাম। যেখানে একটি কুকুর বেডে শুয়ে রয়েছে। হাসপাতালে কুকুর বিড়াল শুয়ে থাকা অনভিপ্রেত। যাদের দায়িত্ব তাদের শোকজ করা হবে। যা যা ব্যবস্থা নেওয়ার তাই নেওয়া হবে।"
 


```