স্থানীয় সূত্রে খবর, শুক্রবার দুপুরে মাঠে খেলতে বেড়িয়ে আর বাড়ি ফেরেনি নিশ্চিন্তপুরের ক্লাস থ্রির ছাত্র স্বর্ণাভ বিশ্বাস। সারাদিন ধরে তাকে খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন ও পড়শিরা। সন্ধের পর তেহট্ট থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা।

প্রতীকি ছবি
শেষ আপডেট: 6 September 2025 11:31
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: পুকুর থেকে উদ্ধার হল ক্লাস থ্রির ছাত্রের দেহ। শুক্রবার দুপুর থেকে নিখোঁজ ছিল ওই ছাত্র। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন পরিবারের লোকজন ও পড়শিরা। শেষপর্যন্ত শনিবার সকালে এলাকার একটি পুকুর থেকে ওই ছাত্রের দেহ উদ্ধার হয়। এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় তেহট্টের নিশ্চিন্তপুরে। এক প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছেন ওই কিশোরের পরিবারের লোকজন।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার দুপুরে মাঠে খেলতে বেড়িয়ে আর বাড়ি ফেরেনি নিশ্চিন্তপুরের ক্লাস থ্রির ছাত্র স্বর্ণাভ বিশ্বাস। সারাদিন ধরে তাকে খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন ও পড়শিরা। সন্ধের পর তেহট্ট থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। শিশুর খোঁজ পেতে সোশ্যাল মিডিয়াতেও প্রচার চালানো হয়। শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে ত্রিপলে মোড়া শিশুর মৃতদেহ ভাসতে দেখেন এলাকাবাসী।
এরপরই উত্তেজনা ছড়ায় গ্রামে। মৃতের পরিবারের অভিযোগ প্রতিবেশী উৎপল মণ্ডল ওই শিশুকে খুন করে দেহটি জলে ফেলে দিয়েছে। উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে চড়াও হয়। তাকে ব্যাপক মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তেহট্ট থানার পুলিশ। অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে আসে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হলে তবেই সত্য সামনে আসবে। খুনের মোটিফও এখনও স্পষ্ট নয়। গ্রামবাসী অভিযুক্তের বাড়ি ভাঙচুর চালায়। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।