Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

SIR: তিনবার করে বাড়ি গিয়েও খুঁজে পাওয়া গেল না, নিখোঁজ ভোটারদের নামের তালিকা করে পোস্টার BLO-র

নোটিস টাঙানো বিএলওরা অবশ্য এ বিষয়ে মুখ খুলতে চাননি। তবে নির্বাচন কমিশনের বিধি মেনেই যে এটি তাঁদের নিয়মমাফিক পদক্ষেপ— সেটা স্পষ্ট।

SIR: তিনবার করে বাড়ি গিয়েও খুঁজে পাওয়া গেল না, নিখোঁজ ভোটারদের নামের তালিকা করে পোস্টার BLO-র

ছবি: এআই

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 1 December 2025 15:49

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গে এসআইআর (West Bengal SIR) ঘোষণার সময়ই বিএলও-দের কাজ নিয়ে স্পষ্ট নির্দেশিকা দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। যেখানে বলা হয়েছিল, ভোটার তালিকায় বিশেষ নিবিড় (SIR News) সংশোধনের জন্য বুথ লেভেল অফিসাররা (BLO) ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করবেন। পরে তথ্য যাচাই করে সেই ফর্ম ফেরত নেবেন। বলা হয়েছিল এনুমারেশন ফর্ম (Enumeration Form) বিলি ও জমা দেওয়ার পর্বে কোনও ভোটারকে (Untraceable) খুঁজে না পাওয়া গেলে অন্তত তিন বার বিএলও-দের বাড়ি বাড়ি যেতেই হবে। অথচ এই তিন বার করে বাড়ি বাড়ি (BLO Door to Door) যাওয়ার পরও অনেক ভোটারদের খুঁজে পাওয়া গেল না।

ঘটনা হুগলির (Hooghly News) চাঁপদানীর। সেখানে ভোটার সন্ধানেই বিপত্তি। খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত জনস্বার্থে নোটিস টাঙাতে বাধ্য হলেন বুথ লেভেল অফিসার (বিএলও)। বিধানসভা এলাকার ১১১ ও ১১২ নম্বর বুথে মোট ৫৫ জন ভোটারের হদিস মিলল না। ১১১ নম্বর বুথে ২৫ জন, ১১২-তে ৩০ জন। নির্বাচন কমিশনের নির্দেশ মানতেই প্রকাশ্যে নোটিস সাঁটিয়ে (SIR Notice) জানিয়ে দিলেন তাঁরা যে বহুবার খোঁজ করেও ওই ভোটারদের পাওয়া যায়নি।

একই চিত্র বৈদ্যবাটি (Baidyabati) পুরসভার ২২ নম্বর ওয়ার্ডেও। দুটি বুথে এনুমারেশন ফর্ম (SIR Form News) বিলি করতে গিয়ে বারবার চেষ্টা করেও বেশ কিছু নামের সঙ্গে কোনও মুখ মিলল না বলে জানান বিএলওরা। তিন দফায় এলাকায় গিয়েও ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত নোটিস জারি করলেন তাঁরা। সঙ্গে থাকা বুথ লেভেল এজেন্ট (বিএলএ) রাও ভোটারদের খুঁজে পাননি।

স্থানীয়দের কথায়, “যদি প্রকৃত ভোটার (Actual Voter) হন, নিশ্চয়ই এলাকায় থাকবেন। না থাকলে অন্তত আত্মীয়স্বজন তো থাকবেনই। কিন্তু এখানে তো কাউকেই পাওয়া যাচ্ছে না।” এ কারণে ‘ভুতুড়ে ভোটার’ নিয়ে সন্দেহ আরও সন্দেহ তৈরি হয়েছে।

একজন বাসিন্দা বলেন, “বিএলও (BLO SIR) যথেষ্ট চেষ্টা করেছেন। যাঁদের নাম রয়েছে, তাঁদের খুঁজে পাওয়া যায়নি। আমরা চাই শুদ্ধ ভোটার তালিকা। ভূতুড়ে নাম (Fake Name) থাকলে তা অবিলম্বে বাদ দিতে হবে।”

নোটিস টাঙানো বিএলওরা অবশ্য এ বিষয়ে মুখ খুলতে চাননি। তবে নির্বাচন কমিশনের বিধি মেনেই যে এটি তাঁদের নিয়মমাফিক পদক্ষেপ— সেটা স্পষ্ট।


```