Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

টিটাগড়ে কাউন্সিলরের বন্ধ ফ্ল্যাটে বিস্ফোরণ, তুমুল আতঙ্কে ছোটাছুটি বাসিন্দাদের

বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙতেই ছোটাছুটি শুরু করেন এলাকার বাসিন্দারা। ওই ফ্ল্যাটটি  ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমরান মণ্ডলের বলে জানা গেছে।

টিটাগড়ে কাউন্সিলরের বন্ধ ফ্ল্যাটে বিস্ফোরণ, তুমুল আতঙ্কে ছোটাছুটি বাসিন্দাদের

কাউন্সিলরের ফ্ল্যাটে বিস্ফোরণ

শেষ আপডেট: 19 May 2025 15:50

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা:  আবার খবরের শিরোনামে ব্যারাকপুর শিল্পাঞ্চলের টিটাগড়। সোমবার সকালে বিস্ফোরণের বিকট শব্দে ঘুম ভাঙল বাসিন্দাদের। পরে জানা যায় কাউন্সিলরের বন্ধ ফ্ল্যাটে বিস্ফোরণ হয়েছে। ঘটনায় জখম হয়েছেন  কয়েকজন।

টিটাগর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে স্বামী বিবেকানন্দ আবাসনের একটি বন্ধ ফ্ল্যাটে এদিন ভোরে তীব্র বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এটাই ছিল যে বাড়ির দেওয়াল খসে পড়ে। পাশের বাড়ির চাল উড়ে গেছে। আশেপাশের তিন চারটি ঘর ভেঙে যায়।এই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙতেই ছোটাছুটি শুরু করেন এলাকার বাসিন্দারা। ওই ফ্ল্যাটটি  ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমরান মণ্ডলের বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, অনেক সময়ই ওই ফ্ল্যাটের দরজা খোলা থাকত। বাচ্চারা খেলত। সেই ফ্ল্যাটে কেউ বোমা রেখে গেল কিনা টিটাগড় থানার পুলিশ তার তদন্ত শুরু করেছে। পুলিশ আধিকারিকরা জানান, বেশ কয়েকজন জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কারও মৃত্যুর খবর নেই। কেন বিস্ফোরণ তা খতিয়ে দেখা হচ্ছে।

কাউন্সিলর আরমান মণ্ডল জানান, কীভাবে তাঁর ফ্ল্যাটে বিস্ফোরণ ঘটল তা জানা নেই তাঁর। ওই ফ্ল্যাট ফাঁকাই পড়ে থাকত। সেখানে কীভাবে বিস্ফোরণ ঘটল তা নিয়ে অন্ধকারে তিনিও। কেউ চক্রান্ত করে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি। পুলিশি তদন্তের উপর আস্থা রয়েছে বলেও জানান।

কাউন্সিলরের ফ্ল্যাটে বিস্ফোরণ ঘিরে রাজনৈতিক টানাপড়েন শুরু হয়ে গেছে। বিজেপি নেতা অর্জুন সিং অভিযোগ করেন, ফ্ল্যাটে নিশ্চয়ই বোমা রাখা ছিল। পুলিশ নিরপেক্ষ তদন্ত করলে পুরো বিষয়টি উঠে আসবে। 
 


```