Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

হায়দরাবাদে আইএসআইএস-এর নির্দেশে বিস্ফোরণের ছক! বানচাল করল পুলিশ, আটক দুই জঙ্গি

এই ঘটনাকে কেন্দ্র করে গোটা শহরে চাঞ্চল্য ছড়িয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে গুরুত্বপূর্ণ এলাকায়।

হায়দরাবাদে আইএসআইএস-এর নির্দেশে বিস্ফোরণের ছক! বানচাল করল পুলিশ, আটক দুই জঙ্গি

ছবিটি প্রতীকী

শেষ আপডেট: 19 May 2025 09:14

দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদে বড়সড় বিস্ফোরণের ছক বানচাল করল তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ পুলিশ। দুই রাজ্যের গোয়েন্দা বিভাগ, তেলঙ্গানার কাউন্টার ইন্টেলিজেন্স ও অন্ধ্রপ্রদেশের ইন্টেলিজেন্স শাখার যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে দুই জঙ্গিকে। ধৃতদের নাম সিরাজ (ভিজয়নগরম) এবং সামির (হায়দরাবাদ)। জানা গেছে, এরা হায়দরাবাদে একটি ‘ডামি বিস্ফোরণ’ ঘটানোর পরিকল্পনা করছিল।

সিরাজ ভিজয়নগরম থেকে বিস্ফোরক সংগ্রহ করেছিল। এই হামলার ছক কষেছিল আইএসআইএস মডিউল। সেখান থেকেই সিরাজ ও সামিরকে হায়দরাবাদে হামলার নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ। বর্তমানে দু'জনকেই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা শহরে চাঞ্চল্য ছড়িয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে গুরুত্বপূর্ণ এলাকায়।

এদিকে, কাশ্মীরের পহেলগামে সম্প্রতি জঙ্গি হামলার ঘটনার পর একাধিক রাজ্যে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। জম্মু ও কাশ্মীরসহ আরও কয়েকটি রাজ্যে জঙ্গিদের সম্ভাব্য উপস্থিতি নিয়ে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে এই অভিযান চালানো হচ্ছে।

এই প্রেক্ষাপটে, গত শুক্রবার গুরদাসপুর জেলার একটি থানায় গ্রেনেড হামলার তদন্তে নেমে পাঞ্জাবের ১৫টি এলাকায় হানা দেয় জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। তদন্তে উঠে এসেছে গ্যাংস্টার হ্যাপি পাসিয়ান-এর নাম, যার সঙ্গে পাকিস্তান-ভিত্তিক খলিস্তানি জঙ্গি হরবিন্দর সিং ওরফে রিন্দার যোগ রয়েছে। পাক গুপ্তচর সংস্থার হয়ে কাজ করার অভিযোগে হরিয়ানার কয়েকজন ইউটিউবার-ইনফ্লুয়েন্সারকে হেফাজতে নিয়েছে পুলিশ। শনিবার উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার হয়েছে এক চোরাচালানকারী।


```