Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বহুদলীয় প্রতিনিধিদলে নাম থাকলেও যাচ্ছেন না তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান, অসন্তুষ্ট মমতা

প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমানে বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাঁকে প্রতিনিধিদলে যুক্ত করার চেষ্টা করে কেন্দ্র। তবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তিনি এই সফরে অংশ নিতে পারবেন না।

বহুদলীয় প্রতিনিধিদলে নাম থাকলেও যাচ্ছেন না তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান, অসন্তুষ্ট মমতা

ইউসুফ পাঠান।

শেষ আপডেট: 19 May 2025 10:12

দ্য ওয়াল ব্যুরো: ‘অপারেশন সিঁদুরের’ প্রেক্ষিতে পাকিস্তানের সন্ত্রাসবাদ বিরোধী প্রচার চালাতে যে বহুদলীয় সংসদীয় প্রতিনিধিদল বিদেশ সফরে যাচ্ছে, তাতে নাম থাকলেও যাবেন না তৃণমূল কংগ্রেস সাংসদ ইউসুফ পাঠান (Yusuf Pathan)। দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্র সরকারের তরফে কোনওরকম আলোচনা ছাড়াই ইউসুফ পাঠানের নাম ঘোষণা করা হয়, যা নিয়ে অসন্তুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল।

সূত্রের খবর, প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমানে বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাঁকে প্রতিনিধিদলে যুক্ত করার চেষ্টা করে কেন্দ্র। তবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তিনি এই সফরে অংশ নিতে পারবেন না।

রবিবার তৃণমূল কংগ্রেস সরকারকে জানিয়ে দেয়, ইউসুফ পাঠান বা দলের কোনও সাংসদই বিদেশ সফরকারী বহুদলীয় প্রতিনিধিদলে অংশ নেবেন না। দলের তরফে জানানো হয়েছে, “আমরা বিশ্বাস করি দেশ সবার ঊর্ধ্বে। দেশের নিরাপত্তা রক্ষায় কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ করেছে, তাতে আমরা সমর্থন জানিয়েছি। আমাদের সশস্ত্র বাহিনী আমাদের গর্ব, আমরা তাঁদের কাছে ঋণী। তবে বিদেশনীতি একান্তভাবেই কেন্দ্র সরকারের অধিকারভুক্ত বিষয়। তাই বিদেশে দেশের প্রতিনিধিত্ব এবং তার কূটনৈতিক দায়িত্ব সরকারই গ্রহণ করুক— সেটাই শ্রেয়।”

তৃণমূলের এই অবস্থান রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, একদিকে দল সন্ত্রাসবিরোধী পদক্ষেপকে সমর্থন জানালেও, বিদেশে প্রতিনিধিত্বের বিষয়ে কেন্দ্রের একতরফা সিদ্ধান্তের বিরোধিতা করল স্পষ্ট ভাষায়। দলের মতে, বিদেশনীতি যদি এককভাবে কেন্দ্রের অধিকার হয়, তবে দায়িত্বও কেন্দ্রকেই নিতে হবে।

এদিকে কংগ্রেসও একই রকম অভিযোগ তুলে বলেছে, চারজন সাংসদের নাম পাঠিয়েও সরকার নিজেদের মতো করে প্রতিনিধি বেছে নিয়েছে। ফলে বহুদলীয় প্রতিনিধিদল গঠনের পদ্ধতি নিয়ে বিরোধীরা ক্রমশ ক্ষুব্ধ হয়ে উঠছে।


```