Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

বৈঠকে ঢোকার আগেই মারধর! কোচবিহারে বিজেপির বিএলএ-দের ওপর হামলার অভিযোগ

এদিন কোচবিহার-১ ব্লকে রাজনৈতিক দলের বিএলএ-দের নিয়ে বৈঠক ডেকেছিল কমিশন। সূত্রের খবর, ওই বৈঠকে যোগ দেওয়ার আগেই বিজেপির বিএলএ-দের ওপর বাঁশ-লাঠি নিয়ে চড়াও হয় তৃণমূলের লোকজন। 

বৈঠকে ঢোকার আগেই মারধর! কোচবিহারে বিজেপির বিএলএ-দের ওপর হামলার অভিযোগ

ছবি-সংগৃহীত।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 3 November 2025 18:55

দ্য ওয়াল ব্যুরো: আগামিকাল থেকে রাজ্যের বাড়ি বাড়ি যাওয়ার কথা বুথ লেবেল অফিসারদের (BLO)। তার আগের দিন অর্থাৎ সোমবার বিজেপির ব্লক লেভেল এজেন্টদের (BLA) উপর হামলার অভিযোগ উঠল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। 

কোচবিহার ১ ব্লকের ঘটনা। ঘটনার জেরে এলাকার রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। যদিও শাসকদল তৃণমূলের তরফে বিজেপির আনা অভিযোগ অস্বীকার করা হয়েছে।

এদিন কোচবিহার-১ ব্লকে রাজনৈতিক দলের বিএলএ-দের নিয়ে বৈঠক ডেকেছিল কমিশন। সূত্রের খবর, ওই বৈঠকে যোগ দেওয়ার আগেই বিজেপির বিএলএ-দের ওপর বাঁশ-লাঠি নিয়ে চড়াও হয় তৃণমূলের লোকজন। ঘটনায় কয়েকজন BLA গুরুতর আহত হয়েছেন বলেও দাবি পদ্মশিবিরের।

ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগের ভিত্তিতে বিডিও-কে স্মারকলিপি দিয়েছে বিজেপি। অন্যদিকে, হামলার অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের পাল্টা বক্তব্য, “বিজেপি সংগঠনের দুর্বলতা ঢাকতেই মিথ্যে নাটক করছে। প্রশাসনের ডাকা প্রশিক্ষণ শিবিরে নিজেদের লোক জোগাড় করতে পারেনি বলেই সন্ত্রাসের অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে।” ব্লক প্রশাসন সূত্রে খবর, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। 


```