Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

WB Election: 'লিখে রাখুন এবার ১৭৭-এর নীচে নামব না', ভোটের ফল নিয়ে চ্যালেঞ্জ শুভেন্দুর

বিজেপিই এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার মুখে এক থেকে দেড় কোটি নাম বাদ যাওয়ার কথা বলেছিল। এখন হিসেব করলে দেখা যায়, নাম বাদের সংখ্যাটা সেই দিকেই যাচ্ছে। বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই সরব হয়েছে তৃণমূল।

WB Election: 'লিখে রাখুন এবার ১৭৭-এর নীচে নামব না', ভোটের ফল নিয়ে চ্যালেঞ্জ শুভেন্দুর

শুভেন্দু অধিকারী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 25 March 2026 18:00

দ্য ওয়াল ব্যুরো: ২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপির স্লোগান ছিল - অব কী বার, ২০০ পার। কিন্তু সেই পর্যন্ত যাওয়া তো দূর, ৮০-র গণ্ডি পেরোতে পারেনি গেরুয়া শিবির। ৭৭টি আসন পেয়েই থামতে হয়েছিল তাঁদের। ২৬-এর নির্বাচনে (West Bengal Assembly Election 2026) আপাতত ২০০ পারের কথা বলছে না বিজেপি (BJP West Bengal)। তবে ২০০ পর্যন্ত যে পৌঁছনো যাবে, সে আশা রাখছে। নন্দীগ্রাম এবং ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মন্তব্যে তা পরিষ্কার।

এবারের নির্বাচনে ১৭৭-এর বেশি আসন পাবে বিজেপি। এমনই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। বুধবার রামনগরে বিজেপি প্রার্থী চন্দ্র শেখর মণ্ডলের সমর্থনে কর্মিসভা করেন শুভেন্দু অধিকারী। সেই সভা থেকেই তিনি কার্যত চ্যালেঞ্জের সুরে বলেন, ২০১৬-তে ৩, ২০২১-এ ৭৭ পেলেও এবারে ১৭৭-এর নীচে আসন পাবে না দল। তাঁর এই অঙ্ক যে এসআইআরের ভোটার তালিকার (West Bengal SIR Voter List) ভিত্তিতেই করা, সেটাও স্পষ্ট করে দেন তিনি।

কটাক্ষের সুরে শুভেন্দু বলেন, ''প্রথম রাউন্ড ব্রেকফাস্টে নাম বাদ গেছে ৫৮ লক্ষ। লাঞ্চে নাম বাদ গেছে ৬০ লক্ষ। সন্ধেবেলায় লিকার চা আর চিনা বাদাম হয়েছে, এখনও ডিনার হয়নি। এর মধ্যে ১৪ লক্ষ নাম বাদ গেছে। এখনও পর্যন্ত বাদ গেছে ৭৯ লক্ষের নাম। এর ৯০ শতাংশ ভোট তৃণমূল মেরে দিত। আর কিছু বলার আছে? সমাজদারও কেলিয়ে ইশারা হি কাফি হ্যয়!''

বলাই বাহুল্য, বিজেপিই এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার মুখে এক থেকে দেড় কোটি নাম বাদ যাওয়ার কথা বলেছিল। এখন হিসেব করলে দেখা যায়, নাম বাদের সংখ্যাটা সেই দিকেই যাচ্ছে। বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই সরব হয়েছে তৃণমূল। তাঁদের অভিযোগ, বিজেপি এবং নির্বাচন কমিশন যোগসাজস করেই বাংলায় ভোটার তালিকা থেকে ন্যায্য ভোটারদের নাম বাদ দিচ্ছে। এই আবহে এসআইআরের প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশ পাওয়ার পর বিতর্ক আরও বেড়েছে।

প্রায় ৬০ লক্ষ আবেদনকারীর মধ্যে ২৯ লক্ষের ফয়সালা করা অতিরিক্ত (Supplementary List 2026) প্রথম তালিকা প্রকাশ করা হয়েছে (Supplementary List)। কমিশনের এই পদক্ষেপের ফলে কয়েক লক্ষ ভোটারের নাম যেমন চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, তেমনই বাদও পড়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত তালিকায় প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম ‘লজিক্যাল ডিস্ক্রিপেন্সি’ বা তথ্যগত অসংগতির কারণে বিবেচনাধীন রাখা হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে এবং কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে বিচারকরা প্রতিটি নথি খুঁটিয়ে যাচাই করার পর এই অতিরিক্ত তালিকা তৈরি করেছেন। এই ২৯ লক্ষের বাইরে বাকি ৩১ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণের প্রক্রিয়াও দ্রুত শেষ করা হবে বলে কমিশন সূত্রে খবর।


```