Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

'মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন বেলা শেষ, খেলা শেষ'! শমীকের নিশানায় মমতা

তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এরপরই এক সাংবাদিক সম্মেলন থেকে রাজ্যের শাসকদলকে সরাসরি তোপ দেগেছেন শমীক।

'মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন বেলা শেষ, খেলা শেষ'! শমীকের নিশানায় মমতা

সাংবাদিক সম্মেলনে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য

শেষ আপডেট: 28 March 2026 18:17

দ্য ওয়াল ব্যুরো: বাংলার ভোটের (West Bengal Assembly Election 2026) উত্তাপ আরও বাড়িয়ে দিলেন রাজ্য বিজেপি-র সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। দুপুরে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এরপর বিকেলেই এক সাংবাদিক সম্মেলন থেকে রাজ্যের শাসকদলকে সরাসরি তোপ দেগেছেন শমীক। সরাসরি জানিয়ে দেন, তৃণমূলের সময় শেষ। মানুষ এবার বিজেপি-র সরকার গড়বে। 

শমীক ভট্টাচার্য বলেন, "বঙ্গবাসীকে নির্ভুল ভোটার তালিকা উপহার দেওয়া নির্বাচন কমিশনের কাজ। কে বাধা দিচ্ছে, আক্রমণ করছেন মানুষ জানে। একাধিক অবিজেপি রাজ্যে হয়েছে এসআইআর। একমাত্র বাংলায় জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হয়েছে। এটা লজ্জার।" 

রাম নবমীর মিছিলে গণ্ডগোল প্রসঙ্গে তাঁর দাবি, "এবার অনেক কম অশান্তির ঘটনা ঘটেছে এরাজ্যে। এমন হতে থাকলে দেখবেন কয়েকদিনের মধ্যে চেঙ্গিজ খানের মূর্তি তৈরি হয়েছে কালীঘাটে।" তিনি আরও বলেন, বাংলার মানুষ, আর জি কর, বগটুই এবং ল কলেজের ঘটনা দেখেছে। সব দেখে, মানুষ বিজেপি সরকার গড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে আত্মবিশ্বাস দেখিয়েছেন শমিক। তিনি বলেন, রামের দেশে রামের মিছিল হবে না তো কি চিনে হবে?    

শনিবারের সভা থেকে বাংলাকে ‘টার্গেট’ করার অভিযোগও তোলেন মুখ্যমন্ত্রী। এই প্রঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, নতুন স্লোগান শোনা যাচ্ছে, "জনতা বনাম মমতা"। তিনি বলেন, এটা বাংলার মানুষের টার্গেট। প্রতিবার প্রচার করে তৃণমূল কংগ্রেস, টার্গেট দিল্লি। ভোটের পরেই সব গল্প শেষ। অমিত শাহকে মুখ্যমন্ত্রীর আক্রমণের জবাবে শমীক ভট্টাচার্য বলেন, স্বাধীন ভারতের ইতিহাসে শ্রেষ্ঠ ভোট কুশলী অমিত শাহ। তাঁকে সবাই ভয় পাচ্ছে। বিজেপি-র রাজ্য সভাপতির দাবি, রাজ্যে আইনের শাসন ভেঙে পড়েছে। শমীক ভট্টাচার্যের কটাক্ষ, "মুখ্যমন্ত্রী প্যারাট্রুপার পলিটিশিয়ান নন, তিনি বড় কংগ্রেসি নেতার মেয়ে নন। তাঁর লড়াই আন্দোলনের অভিজ্ঞতা রয়েছে। তিনি মাটি চেনেন, মাটির গন্ধ জানেন। তিনি জানেন, বেলা শেষ, খেলা শেষ।"    

প্রসঙ্গত, শুক্রবার রাতেই শহরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বাংলায় সরকার গড়া প্রসঙ্গে শনিবার কলকাতায় তিনি স্পষ্ট জানান, ''যদি নয়, আমরাই সরকারে আসছি''। তৃণমূল কংগ্রেস সরকারের গত ১৫ বছরের শাসনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ৩৫ পাতার ‘চার্জশিট’ও (BJP Chargesheet) প্রকাশ করেন তিনি। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তাঁর প্রশ্ন, ২১-এর বিধানসভা এবং ২৩-এর পঞ্চায়েত নির্বাচন পরবর্তী হিংসার দায় কি অভিষেক বন্দ্যোপাধ্যায় নেবেন?  

অন্যদিকে, শনিবারই বীরভূমের সভা থেকে বিজেপি-কে (BJP) সরাসরি আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, "বিজেপি ধর্মের রাজনীতি করে, আর তৃণমূল কর্মের রাজনীতি করে।"     


```